এক্সপ্লোর

এটা তথ্য পাচারের সরকার, কেন্দ্রকে তোপ সিংভির

নয়াদিল্লি: বিজেপির সঙ্গে তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে বাদানুবাদের মধ্যেই কংগ্রেসের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্যাঙ্ক জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি জমানায় জনগণের টাকাপয়সা, তাদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। সাংবাদিকদের সিংভি বলেন, ভারতীয়দের ওপর বিগ বসের চরবৃত্তির চেষ্টা চলছে। মোদীজী গোপনীয়তাকে আক্রমণ করছেন। এটা তথ্য ফাঁসের সরকার। তিনি এও বলেন, একটা সরকারি অ্যাপে ১৫টি বিষয়ের ওপর তথ্য চাওয়া হচ্ছে। তাহলে নমো অ্যাপ নামে মোদীর নিজস্ব অ্যাপের কী প্রয়োজন, যেখানে ২২ রকমের তথ্য দিতে বলা হয়? একদিকে ব্যাঙ্কের তথ্য ফাঁস হচ্ছে, নীরব মোদী, বিজয় মাল্যের মতো লোকজন দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, আরেকদিকে তথ্য পাচার হয়ে যাচ্ছে। আপনার ব্যাঙ্কের তথ্য কতদূর নিরাপদ? ব্যাঙ্ক লুঠ হচ্ছে। টাকা হাতিয়ে চম্পট দিচ্ছে কিছু লোক। আপনাদের টাকা ব্যাঙ্কে কতটা সুরক্ষিত? পিএনবি-র ১০হাজার এটিএমের তথ্য ও ৩২ লক্ষ এসবিআইয়ের ডেবিট, ক্রেডিট কার্ডধরীদের তথ্য পাচার হয়ে যাওয়ার অভিযোগের উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, নমো অ্যাপ থেকে তার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের যাবতীয় তথ্য চুরি হয়ে যাচ্ছে বলে জনৈক ফরাসি হ্যাকারের দাবি ঘিরে হইচই শুরু হয়েছে। গতকাল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ব্যাপারে কাঠগড়ায় তোলেন রাহুল গাঁধী। পাল্টা বিজেপি জানায়, মোদী অ্যাপে অভিনব, এখানে ব্যবহারকারীরা গেস্ট মোডে ঢুকতে পারেন, কোনও তথ্য চাওয়া হয় না। কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ছোটা ভীমও জানে, এটা চরবৃত্তি নয়। আজও রাহুল ভারতবাসীর ওপর চরবৃত্তি করতে চান, মোদী বিগ বস বলে কটাক্ষ করেন। জবাবে বিজেপি বলে, বিরোধী কংগ্রেসই তথ্য চুরি করছে, এই অভিযোগ সামনে আসার পর ওরা ওদের অ্যাপও সরিয়ে ফেলেছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget