এক্সপ্লোর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ! বায়ুসেনা অফিসারকে অভিযুক্ত করলেন কানপুর আইআইটি-র ছাত্রী

কানপুর (উত্তরপ্রদেশ): বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণের অভিযোগ কানপুর আইআইটি-র ছাত্রীর। ভারতীয় বায়ুসেনার এক অফিসারকে তিনি কাঠগড়ায় তুলেছেন। বিহারের সরনের বাসিন্দা ওই অফিসার। গতকাল এ ব্যাপারে ওই ছাত্রী একটি এফআইআর দায়ের করেন। সার্কল ইন্সপেক্টর (কল্যাণপুর) নবীন কুমার সিংহ জানিয়েছেন, প্রতিষ্ঠানের ছাত্রী আবাসেই তিনি ওই বায়ুসেনা অফিসারের লালসার শিকার হন বলে দাবি ওই ছাত্রীর। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৫৪ বি (মহিলার শ্লীলতাহানির উদ্দেশ্যে বলপ্রয়োগ করা), ১২০ বি (ফৌজদারি ষড়যন্ত্র), ৫০৪ (উদ্দেশ্যপূর্ণ ভাবে অপমান), ৫০৬ (অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানো) মামলা দায়ের করা হয়েছে। ওই বায়ুসেনা অফিসারের পাশাপাশি তাঁর ভাই, বোন, বোনের জামাইয়ের নামও রয়েছে এফআইআরে। তদন্ত চলছে, তবে কেউ গ্রেফতার হয়নি এ ব্যাপারে। ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ ধারায় ওই ছাত্রীর বয়ান নথিভুক্ত করা হবে। ছাত্রীর দাবি, বছরখানেক আগে ফেসবুকে সীতাংশু নামে ওই অফিসারের সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর থেকে ফেসবুকেই নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের। কিছুদিন বাদে সীতাংশু তাঁকে বিয়ের প্রস্তাব দেন। সেই সূত্রে তিনি কানপুর আইআইটি-র ছাত্রী আবাসেও আসতে থাকেন, তাঁকে বারবার ধর্ষণ করেন।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















