এক্সপ্লোর

নোট বাতিল: ‘ধর্মযুদ্ধে’ সায় দলীয় সাংসদদের, এই তো সবে শুরু, বললেন মোদী

নয়াদিল্লি: কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ নোট বাতিলেই শেষ নয়, বরং তা ‘দীর্ঘস্থায়ী, গভীর ও ধারাবাহিক’ সংগ্রামের সূচনামাত্র। বিজেপির সংসদীয় দলের বৈঠকে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে উপকৃত হবেন সাধারণ ও দরিদ্র মানুষ। বিজেপির সংসদীয় দলও প্রধানমন্ত্রীর ‘মহান ধর্মযুদ্ধ’কে সর্বান্তকরণে সমর্থন জানিয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে বিজেপির সংসদীয় দলের প্রথম বৈঠকে মোদী বলেন, কালো টাকা, জাল নোট ও দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ভুগতে হয়েছে গরিবদের। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করে অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে তাঁর সরকার কাজ করছে। উল্লেখ্য, নোট বাতিলের ঘোষণার পর সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন, অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধী দলগুলি। এই অবস্থায় বিজেপি সাংসদরা নোট বাতিলের সিদ্ধান্তকে সর্বসম্মতভাবে সমর্থন করে একটি প্রস্তাব গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁরা মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। গৃহীত প্রস্তাবে বিরোধী দলগুলির ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, বিরোধীরা ভারতের মানুষ ও সরকারের পাশে রয়েছেন, না কালো টাকার মজুতদারদের পক্ষে। বিজেপির সংসদীয় দলের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে,  দুর্নীতির বিরুদ্ধে মহান ধর্মযুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অভিযোগ করা হয়েছে, বিরোধীরা সাধারণ মানুষকে হিংসা ও বিশৃঙ্খলার জন্য প্ররোচিত করা এবং সংসদের অধিবেশন বানচাল করার চেষ্টা করছে। বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এ কথা জানিয়েছেন। কালো টাকার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন ও আয় প্রকাশ প্রকল্প, ২০১৬-র উল্লেখ করে মোদী বলেছেন, দরিদ্র মানুষের জন্যই তাঁরা ক্ষমতায় এসেছেন। গত ৭০ বছর ধরে গরিব, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কালো টাকা, দুর্নীতি ও সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। সংসদীয় দলের প্রস্তাবে দাবি করা হয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের সমর্থন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget