এক্সপ্লোর

আখলাক হত্যায় অভিযুক্তর মৃত্যু, বিসারায় উত্তেজনা, মোতায়েন পুলিশ

নয়াদিল্লি: আখলাক হত্যা মামলায়  এক অভিযুক্তর মৃত্যু ঘিরে দাদরির বিসারা গ্রামে উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃতের নাম রবি। বিচারবিভাগীয় হেফাজতে থাকা ২২ বছরের রবির দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয়। হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, কিডনি ও শ্বাসযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার মৃত্যু হয়েছে রবির। গতকাল তাকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ড চিকিত্সক জে সি পাসি বলেছেন, হাসপাতালে নিয়ে আসার সময়ই রবির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিডনি কাজ করছিল না, রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সন্ধেয় কিডনি ও শ্বাসযন্ত্রের কাজ বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে। গৌতম বুদ্ধ নগর জেলে বন্দী ছিল সে। সেখান থেকে তাকে নয়ডা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। রবির মৃত্যুর খবর আসার পর বিসারা গ্রামে উত্তেজনা ছড়ায়। রবির পরিবার জেল হেফাজতে তাকে মারধরের অভিযোগ এনেছে। স্থানীয় বাসিন্দারা উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলে আখলাখের ভাই জান মহম্মদকে গ্রেফতারের দাবি জানানো হয়। রবির ডেঙ্গু হয়েছিল বলেও সন্দেহ করা হচ্ছে। যদি লোক নায়ক জয়প্রকাশ হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এ বিষয়ে মেডিক্যাল রিপোর্ট এখনও আসেনি। উল্লেখ্য, গো মাংস খাওয়ার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ৫১ বছরের আখলাককে বাড়ি থেকে টেনে এনে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনা ঘিরে সারা দেশজুড়েই শোরগোল পড়েছিল।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget