এক্সপ্লোর

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এইমসে ভর্তি জেটলি, দেখতে গেলেন মোদি, অমিত

এদিন সকাল ১০টা নাগাদ ৬৬ বছরের জেটলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কার্ডিও-নিউরো সেন্টারে রাখা হয়েছে।

নয়াদিল্লি: বুকে ব্যথা ও শ্বাসজনিত অস্বস্তি নিয়ে শুক্রবার দিল্লির এইমসে ভর্তি হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল ১০টা নাগাদ ৬৬ বছরের জেটলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কার্ডিও-নিউরো সেন্টারে রাখা হয়েছে। হাসপাতালের এক সূত্র জানাচ্ছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট ও নেফরোলজিস্টদের নিয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক টিম গঠন করা হয়েছে। তাঁরাই জেটলির চিকিৎসার দায়িত্বে রয়েছেন। প্রসঙ্গত, গত মে মাসে এইমসে ভর্তি ছিলেন জেটলি।

প্রথম মোদি সরকারের জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অতি-গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পেশায় আইনজীবী জেটলি। প্রায়ই তাঁকে সরকারের হয়ে ‘মুসকিল আসান’-এর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে চলতি বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। গত বছর মে মাসে কিডনি প্রতিস্থাপন করা হয় জেটলির। সেই সময় তাঁর জায়গায় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন পীযূষ গয়াল। এর আগে, ২০১৮ সালের এপ্রিল মাস থেকেই দফতরে যাওয়া বন্ধ করেছিলেন তিনি। পরে, সফল অস্ত্রোপচারের পর সেই বছরের অগাস্ট মাসে ফের মন্ত্রকের দায়িত্ব নেন। তার আগে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ডায়াবেটিসের জন্য ওজন বেড়ে যাওয়ার পর তা কমাতে বেরিয়াট্রিক সার্জারিও করিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget