এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীর: ৩ জঙ্গি খতম, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল সেনা

সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।

শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে খতম তিন জঙ্গি। বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের বাক্তুর অঞ্চলে কয়েকজন জঙ্গির উপস্থিতি টের পায় বাহিনী। সঙ্গে সঙ্গে মোকাবিলা করতে ওই অঞ্চলে পৌঁছে তল্লাশি শুরু করলে বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়। সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। এদিকে, বুধবার ভোররাত তিনটে নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, ছোট অস্ত্র ও মর্টার শেলিং করে পাক সেনা। ভারত তার যোগ্য জবাবও দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, এই নিয়ে টানা চারদিন সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পুঞ্চ ও রাজৌরির নাগরিক অঞ্চলগুলিতে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। এখনও পর্যন্ত একটি শিশু ও এক জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া, নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তর কাশ্মীরের তাঙঘর অঞ্চলের গ্রাম লক্ষ্য করেও শেলিং করে পাকিস্তান। সোমবার, নিয়ন্ত্রণরেখা লাগোয়া মানকোট ও শাহপুরে বোমাবর্ষণ করে পাকিস্তান। অন্যদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার কণ্ঠপুরার হাজাম নালা থেকে জঙ্গিদের একটি আত্মগোপন করে থাকার ঘাঁটি উদ্ধার করে ধ্বংস করেছে বাহিনী।  সেখান থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

জম্মু ও কাশ্মীর: ৩ জঙ্গি খতম, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল সেনা জম্মু ও কাশ্মীর: ৩ জঙ্গি খতম, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল সেনা জম্মু ও কাশ্মীর: ৩ জঙ্গি খতম, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল সেনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget