এক্সপ্লোর
সাম্প্রদায়িক সম্প্রীতি, অভ্যন্তরীণ নিরাপত্তার 'বড় বিপদ' রোহিঙ্গাদের অন্যত্র সরানোর দাবিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি জম্মুর বনিক গোষ্ঠীর

ফাইল চিত্র
জম্মু: জম্মুর বেআইনি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের সাম্প্রদায়িক সম্প্রীতি, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে 'বড় বিপদ' বলে উল্লেখ করে তাদের অন্যত্র সরিয়ে দেওয়ার দাবিতে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরার হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিল জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের প্রেসিডেন্ট রাকেশ গুপ্তাকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বের করে দেওয়ার দাবিটি বহুদিনের। রোহিঙ্গা মুসলিমদের বহিষ্কারের বিষয়টি সুপ্রিম কোর্টে বিবেচনাধীন থাকলেও সংগঠনটি আবেদন করেছে, ওদের জম্মুর বাইরে সরিয়ে দেওয়ার আগে কোনও শিবিরে আটকে রাখা হোক। রাজ্যপালকে পাঠানো জরুরি বার্তায় ব্যবসায়ী সংগঠনটি এলাকার বকেয়া পর্যটন, শিল্প ও স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পগুলির দিকেও তাঁর দৃষ্টি আকর্ষণ করেছে। সুচেতগড় বর্ডার ট্যুরিজম, তাওই নদীতে কৃত্রিম বাঁধ, মুবারক মান্ডি হেরিটেজ কমপ্লেক্সের মতো অসম্পূর্ণ প্রকল্পের উল্লেখ করে তারা বলেছে, জম্মুর আর্থিক স্বনির্ভরতার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের























