এক্সপ্লোর

ধর্মস্থলে লাউডস্পিকার বন্ধ হোক, সোনু নিগমের পর বললেন জাভেদ আখতারও

মুম্বই: সোনু নিগমের পর এবার জাভেদ আখতার। বলিউডের বিখ্যাত এই প্রবীণ গীতিকার জানালেন, ধর্মীয়স্থলে লাউডস্পিকার ব্যবহার করা অনুচিত।

গতবছর, লাউডস্পিকারের মাধ্যমে ধর্মোপদেশ দেওয়ার বিরুদ্ধে টুইটারে সোচ্চার হয়েছিলেন সোনু নিগম। যার জেরে বলিউডের এই গায়কের বিরুদ্ধে ফতোয়া জারি করেন কলকাতার এক মৌলবী।

এবার, সোনুর পথে হেঁটে একইভাবে ধর্মীয়স্থলে লাউডস্পিকারের ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন জাভেদ আখতার। টুইটারে তিনি লেখেন, সোনু নিগম সহ সেই সব ব্যক্তিদের সঙ্গে আমি একমত, যাঁরা চান মসজিদ সহ যে কোনও ধর্মীয়স্থলে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ হওয়া উচিত।

https://twitter.com/Javedakhtarjadu/status/961178605593047041

এই মন্তব্য করার জন্য টুইটারেই তাঁকে কয়েকজন ব্যক্তি ‘ভন্ড’ বলে কটাক্ষ করেন। পাল্টা তাঁদের জবাব দেন এই গীতিকারও। বলেছেন, আমি যে কোনও অন্যায় কথার বিরুদ্ধে সরব হই। সমস্যা হল, আপনি অন্যের ভুল ধরতে পারেন, নিজেরটা নয়।

https://twitter.com/Javedakhtarjadu/status/961211122308104192

আরেক ব্যক্তির উদ্দেশে তিনি বলেন, কিছু মানুষ আছে যাঁরা বিশ্বাস করতে চায় না যে, কেউ কেউ ন্যায্য ও সাম্প্রদায়িক কুসংস্কারের ঊর্ধ্বে থাকতে পারেন। এর কারণ, তাঁরা নিজেরা তা নন। তিনি যোগ করেন, বিশ্বাস না হয় তো অশোক পণ্ডিতকে প্রশ্ন করুন, কতবার প্রয়াত মুফতি মহম্মদ সঈদ ও তাঁর কন্যা তথা বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সামনে আমি কাশ্মীরি পণ্ডিতদের সম্পর্কে কথা বলেছি।

https://twitter.com/Javedakhtarjadu/status/961847403493011457

এদিকে, জাভেদ আখতারের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন সোনু নিগম। তাঁর মতে, এই ইস্যু নিয়ে কথা বলার জন্য এর চেয়ে ভাল সময় বোধহয় হতো না। তিনি বলেন, উনি বুঝতে পেরেছিলেন, গত ২ দিন ধরে আমার নিরাপত্তাজনিত সংশয় নিয়ে জোর জল্পনা চলছে। এমনকী, একাধিক কারণে ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ আমাকে সমর্থন করতে এগিয়ে আসবেন না। সোনুর আফশোস, এই ইস্যু নিয়ে কেউ কথা না বললেও, পদ্মাবত-এর বিষয়ে সকলেই কাঁধে কাঁধ মেলাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget