এক্সপ্লোর

আম্মার বাড়ির সামনে সমর্থকদের উচ্ছ্বাস, তামিলনাড়ুতে ফের ক্ষমতায় এডিএমকে

চেন্নাই: ভোট পরবর্তী হিসেবনিকেশ বেশিরভাগই বলেছিল, তামিলনাড়ুতে ক্ষমতায় ফিরছে ডিএমকে। বলেছিল, অশীতিপর করুণানিধির সুযোগ্য পুত্র স্টালিনের জয়ললিতার মত বাচনশৈলী হয়তো নেই কিন্তু দলের হয়ে হাড়ভাঙা পরিশ্রমে সেই খামতি পুষিয়ে দিয়েছেন তিনি। কিন্তু ইভিএম খুলতে দেখা গেল, পণ্ডিতরা নন, গণতন্ত্রে শেষ কথা বলেন মানুষই। আর সেই মানুষের বিশ্বাসে ভর করেই তামিলভূমিতে ফের ক্ষমতায় ফিরলেন জয়ললিতা জয়রাম। ২৩৪টি আসনের মধ্যে ২৩২টির যা ফল পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, ডিএমকে-কে মাত দিয়ে ১২৩টি আসনে এগিয়ে রয়েছে জয়ললিতার এআইএডিএমকে। জয়ললিতা নিজে জিতেছেন আরকেপুরম কেন্দ্র থেকে। ডিএমকে- কংগ্রেস জোট অনেক পিছিয়ে, পেতে চলেছে ১০৭টি।। তামিলনাড়ুতে এবারেও খাতা খুলতে পারেনি বিজেপি, তবে ভোট শতাংশ বেড়েছে। অন্যান্যরা পেয়েছে দুটি আসন। ফলে স্পষ্ট, ২৭ বছর পর ফের বদলেছে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ। ১৯৭৭-৮৭- এ রাজ্যে ক্ষমতায় ছিলেন এডিএমকে প্রতিষ্ঠাতা এম ডি রামচন্দ্রন, সংক্ষেপে এমজিআর। তারপর শেষ ২৭ বছরে তামিলরা কোনও এক দলকে পরপর দুবার বসাননি মসনদে। একবার ক্ষমতায় এসেছে ডিএমকে তো পরেরবারই এডিএমকে সরিয়ে দিয়েছে তাদের। এবার কিন্তু উল্টে গেল সব হিসেবনিকেশ। গতবারের মত এবারও আম্মা দখলে করলেন তামিলনাড়ুর সিংহাসন। ৯১ বছরের করুণানিধির এবারেও হতাশা সঙ্গী হল। জয়ের পর দৃশ্যতই খুশি আম্মার মন্তব্য, তামিলনাড়ুর রায় ডিএমকের পরিবারতন্ত্রের বিরুদ্ধে। এই জয়কে 'ঐতিহাসিক' আখ্যা দিয়ে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভোটের ফল সামনে আসতে শুরু হওয়ার আগেই জয়ললিতার পোয়েস গার্ডেনের বাসভবনে বাড়তে থাকে এডিএমকে সমর্থকদের ভিড়। প্রথমদিকে তাঁরা ব্যস্ত ছিলেন নিজের নিজের স্মার্ট ফোনে, ভোটের খবর জানতে। সময় যত এগিয়েছে, তত আনন্দে ফেটে পড়েছেন সমর্থকরা। শুরু হয় বিজয় উৎসবের প্রস্তুতি।      

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget