এক্সপ্লোর

শেষ মাসে সমাপতন, ডিসেম্বর মিলিয়ে দিল গুরু-শিষ্যাকে, এমাসেই মারা গিয়েছিলেন এমজিআর

চেন্নাই:  ডিসেম্বর। বছর শেষের এই মাসই উনত্রিশ বছর আগে কেড়ে নিয়েছিল জয়ললিতার গুরু এমজিআরকে। ২০১৬-র ৫ ডিসেম্বর মিলিয়ে দিল গুরু-শিষ্যাকে। গতকাল রাত সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জে জয়ললিতা। সম্পর্কে গুরু-শিষ্যা। তামিলনাড়ুর রাজনীতিতে ঠাঁই গুরুর হাত ধরেই। তাঁর দেখানো পথেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। মৃত্যু কোথায় যেন মিলিয়ে দিল মারুথুর গোপালন রামচন্দ্রন আর জয়রাম জয়ললিতাকে। ২৪ ডিসেম্বর, ১৯৮৭-তে প্রয়াত হন এমজিআর। তামিলনাড়ু জুড়ে নামে শোকের ছায়া। এরপরেই তামিলনাড়ুর রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে ওঠেন জয়ললিতা। গুরুর কাছে শেখা রাজনীতির প্রথম পাঠ কখনই অস্বীকার করেননি আম্মা। ২৯ বছর পর, আর এক ডিসেম্বরের সমাপতন যেন মিলিয়ে দিল গুরু-শিষ্যাকে।  আরও এক সমাপতন। এমজিআরের মতো তিনিও শেষ নিঃশ্বাসের ত্যাগের আগে ছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারেই এবং দুজনেই মৃত্যুর আগে দীর্ঘ রোগে ভুগেছেন। তাহলে কী ডিসেম্বর মাস তামিলনাড়ুর জন্যে অপয়া? কারণ ইতিহাস বলছে এমাসে তামিলনাড়ুতে ঘটে গেছে একাধিক অঘটন। এমাসেই বহু সনামধন্য ব্যক্তির বিয়োগ যেমন ঘটেছে, তেমনই এই রাজ্যের ওপর নেমে এসেছে প্রাকৃতিক দুর্যোগও। ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সি রাজাগোপালআচর্যও শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন ১৯৭২ সালে ডিসেম্বরের ২৫ তারিখ। ২০০৪ সালে সুনামি আছড়ে পড়ে তামিলনাড়ু উপকূলে, মৃত্যু হয় বহু মানুষের, ঘরছাড়া হন অনেকে। গতবছর ডিসেম্বরই মারাত্মক ঝড়-বৃষ্টি হয়েছিল তামিলনাড়ুতে। ভেসে গিয়েছিল চেন্নাই, কাঞ্চিপুরম, কাড্ডালোর, তিরুভাল্লোরের মতো এলাকাগুলো। .

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget