এক্সপ্লোর

শরদ-ঘনিষ্ঠ ২১ দলীয় নেতকে সাসপেন্ড করল জেডিইউ

পটনা: দলের প্রবীণ সাংসদ শরদ যাদবের অনুগামী বলে পরিচিত ২১ জন নেতাকে সাসপেন্ড করল জনতা দল ইউনাইটেড বা জেডিইউ।

খবরে প্রকাশ, সোমবার বিহার জেডিইউ সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ এই ২১ জনের প্রাথমিক সদস্যপদ সাসপেন্ড করার নির্দেশ দেন। এদিন সাসপেনসনের খবর বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক অনীল কুমার। নির্দেশিকা অনুযায়ী, সাসপেন্ড হওয়া নেতাদের তালিকায় নাম রয়েছে—প্রাক্তন মন্ত্রী রামাই রাম, শেওহরের প্রাক্তন সাংসদ অর্জুন রাই, প্রাক্তন বিধায়ক রাজ কিশোর সিংহ এবং প্রাক্তন বিধান পরিষদ সদস্য বিজয় ভার্মার।

রামাই রাম ও অর্জুন রাইকে সম্প্রতি শরদ যাদবের তিনদিনব্যাপী সংবাদ-যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছিল। গত সপ্তাহে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছে আরেক শরদ-ঘনিষ্ঠ রাজ্যসভা সাংসদ আলি আনোয়ারকেও। এর পাশাপাশি, দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে জেডিইউ-র কয়েকজন জেলাস্তরীয় কর্মকর্তাকেও।

প্রসঙ্গত, বিহারে রাজনৈতিক ডামাডোল নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারর ভূমিকার প্রকাশ্য সমালোচলা করেছিলেন শরদ যাদব। শরদের অভিযোগ, আরজেডি ও কংগ্রেসের সঙ্গে থাকা মহাজোট ভেঙে এনডিএ-র সঙ্গে হাত মিলিয়ে ১১ কোটি বিহারবাসীর রায়ের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন নীতীশ।

এরপরই, গত সপ্তাহে, রাজ্যসভায় জেডিইউ দলনেতার পদ থেকে শরদ যাদবকে বহিষ্কার করে দল। সেই জায়গায় স্থলাভিষিক্ত করা হয় বিহারের মুখ্যমন্ত্রীর অনুগত সৈনিক বলে পরিচিত প্রবীণ জেডিইউ নেতা আরসিপি সিংহকে। আগামী ১৯ তারিখ পটনায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ। সেখানেই শরদের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget