এক্সপ্লোর

মোবাইল ফোনেই দেওয়া যাবে জেইই অ্যাডভান্স টেস্ট!

নয়াদিল্লি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজির চূড়ান্ত প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) অ্যাডভান্স টেস্ট যাতে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হোক। এই পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য গঠিত একটি কমিটি এমনই প্রস্তাব দিয়েছে। সম্প্রতি জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়েছে। আপাতত প্রাথমিক স্তরেই রয়েছে আলোচনা। শুক্রবার আইআইটি কাউন্সিলের বৈঠকে পেশ করা হবে এই যুগান্তকারী প্রস্তাব। কাউন্সিল সম্মতি দিলেই মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া যাবে জেইই অ্যাডভান্স টেস্ট। ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হতে গেলে ছাত্র-ছাত্রীদের প্রথমে জেইই মেইনস এবং পরে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করতে হয়। ইতিমধ্যেই জেইই মেইনস পরীক্ষা অনলাইনে দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এবার অ্যাডভান্সড পরীক্ষাও অনলাইনে করার কথা ভাবা হচ্ছে। এর ফলে পরীক্ষার্থীদের যেমন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ধকল সইতে হবে না, তেমনই মূল্যায়নও সহজ হবে বলে জানিয়েছেন পরীক্ষা সংস্কার কমিটির এক সদস্য। ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার জেইই মেইনস পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে ১০ শতাংশ পরীক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিয়েছেন। ২ লক্ষ পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড টেস্ট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের এক আধিকারিক বলেছেন, গ্রামাঞ্চলে কম্পিউটারের তুলনায় মোবাইল ফোন সহজলভ্য। সেই কারণেই তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে এই পরীক্ষার ব্যবস্থা চালু করার কথা ভাবছেন। পরীক্ষা সংস্কার কমিটির সদস্যদের মতে, অনেক পরীক্ষার্থীরই কম্পিউটারের জ্ঞান নেই। সেই কারণে কম্পিউটার সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ পরীক্ষা নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। দুটির বদলে তিনটি আলাদা পত্রে পরীক্ষা নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget