এক্সপ্লোর

ঝাড়খণ্ডে স্বামী অগ্নিবেশকে মারধরের অভিযোগ বিজেপি যুব মোর্চা কর্মীদের বিরুদ্ধে, ২০ জনকে হেফাজতে নিল পুলিশ

রাঁচি: ঝাড়খণ্ডের পাকুড় জেলায় আক্রান্ত সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। বিজেপির যুব মোর্চা কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলা চালায় একদল লোক। তিনি মাটিতে পড়ে যান। তখনও তাঁকে মারধর করা হয়। এই হামলার কারণ এখনও জানা যায়নি। অগ্নিবেশ বলেছেন, 'আমি যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে। আমার ওপর কেন হামলা হল, তা বুঝতে পারছি না'। পুলিশ জানিয়েছে, ১৯৫ তম 'দামিন মহোত্সবে' যোগ দেওয়ার জন্য হোটেল থেকে বেরোনোর পরই ৭৮ বছরের অগ্নিবেশের ওপর হামলা চালানো হয়। হামলার সময় অগ্নিবেশের পাশে ছিলেন কয়েকজন আদিবাসী। তাঁদের হাতে ছিল তীর-ধনুক। অগ্নিবেশ বলেছেন, 'আমি ওদের সঙ্গে কথা বলারও প্রস্তাব দিই। কিন্তু কেউ কথা বলতে আসেননি। আদিবাসী বন্ধুদের সঙ্গে আমি সম্মেলনে যাচ্ছিলাম..তখনই ওরা হামলা চালায়'। এই হামলার সঙ্গে গত এক বছরে বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া গণপিটুনির তুলনা টেনেছেন অগ্নিবেশ। হামলার পর জখম অগ্নিবেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ২০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।মুখ্যমন্ত্রী রঘুবর দাস ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১১-তে টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস ৫-এ অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন অগ্নিবেশ। বিগ বসের বাড়িতে যাওয়ার আগে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতা গড়ে তোলার মাধ্যম হিসেবে ব্যবহার করবেন ওই অনুষ্ঠানকে। কিন্ত পরে আর্যসমাজ তাঁকে একঘরে করার হুমকি দেওয়ার পর বিতর্কের মুখে পড়ে যান তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
Rahul Arunoday Death: চোরাবালিতে পড়ে তলিয়ে গিয়েছিলেন রাহুল ? জলে নেমে শ্যুটিংয়ের অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের
চোরাবালিতে পড়ে তলিয়ে গিয়েছিলেন রাহুল ? জলে নেমে শ্যুটিংয়ের অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের
Embed widget