এক্সপ্লোর

কাল থেকে খরচ বাড়ছে জিও-র, ফোন ও ইন্টারনেটে ৩৯ শতাংশ চার্জ বৃদ্ধি

এ মাসের ১ তারিখ রিলায়েন্স জিও জানিয়ে দেয়, তারা মোবাইল খরচ ৪০ শতাংশের মত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্ল্যান অনুযায়ী, জিও গ্রহীতাদের প্রতিদিন দেড় জিবি ডেটা ও ৮৪ দিনের মেয়াদের জন্য ৫৫৫ টাকা দিতে হবে।

নয়াদিল্লি: দামী হচ্ছে জিও। মোবাইল কল ও ডেটা চার্জ ৩৯ শতাংশ বাড়ছে আগামীকাল থেকে। যদিও এখনও প্রতিদ্বন্দ্বীদের থেকে জিও ১৫-২৫ শতাংশ সস্তা। রিলায়েন্স জিও জানিয়েছে, তাদের অল ইন ওয়ান প্ল্যান প্রতি দিন অন্তত দেড় জিবি করে ডেটা দেবে, ইন্টারনেট ছাড়া বিনা মূল্যে ফোন কলের সংখ্যাও বাড়াবে। তাদের দাবি, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া খরচ বাড়ানোয় তারাও খরচ বাড়িয়েছে, তবে সুযোগসুবিধে অন্যদের থেকে বেশি দেওয়া হবে ৩০০ শতাংশ। এ মাসের ১ তারিখ রিলায়েন্স জিও জানিয়ে দেয়, তারা মোবাইল খরচ ৪০ শতাংশের মত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্ল্যান অনুযায়ী, জিও গ্রহীতাদের প্রতিদিন দেড় জিবি ডেটা ও ৮৪ দিনের মেয়াদের জন্য ৫৫৫ টাকা দিতে হবে। আগে ৩৯৯ টাকাতেই পাওয়া যেত এই সব সুবিধে, খরচ বাড়ছে ৩৯ শতাংশ। এছাড়া আগের ১৫৩ টাকার প্ল্যান এখন হবে ১৯৯ টাকার। ১৯৮ টাকার প্ল্যান পাওয়া যাবে ২৪৯ টাকায়, ৩৪৯ টাকারটা মিলবে ৩৯৯ টাকায়, ৪৪৮ টাকার প্ল্যানের খরচ বেড়ে হবে ৫৯৯ টাকা। ১,৬৯৯ টাকার প্ল্যান পাওয়া যাবে ২১৯৯ টাকায় ও ৯৮ টাকারটা ১২৯ টাকায়। ১৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিনের, প্রতিদিন পাওয়া যাবে দেড় জিবি করে ডেটা। রিলায়েন্স জিও-র দাবি, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে তাদের অফার অন্তত ২৫ শতাংশ সস্তা, এই একই সুযোগসুবিধে অন্যরা দিচ্ছে ২৪৯ টাকার বিনিময়ে। ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া ৩ তারিখ তাদের মোবাইল পরিষেবার খরচ বাড়িয়েছে ৫০ শতাংশ পর্যন্ত। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির থেকে রাজস্ব পাওয়ার যে হিসেব কেন্দ্রীয় সরকার করে, তা সমর্থন করে ২৪ অক্টোবর রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপরই সংস্থাগুলি মোবাইল খরচ বাড়ানোর পথে হাঁটে। এমনিতে এই সংস্থাগুলির ওপর কোটি কোটি টাকা ক্ষতির বোঝা রয়েছে। ভোডাফোন আইডিয়া গত মাসে জানিয়েছে, সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের লোকসান হয়েছে ৫০,৯২১ কোটি টাকা, যে কোনও ভারতীয় কর্পোরেট সংস্থার ক্ষেত্রে এই লোকসান সর্বোচ্চ। ভারতী এয়ারটেলও ৩০ সেপ্টেম্বর শেষ ঙওয়া কোয়ার্টারে লোকসান দেখিয়েছে ২৩,০৪৫ কোটি টাকা।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget