এক্সপ্লোর

বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক দশরথ মাঝি, আগামী দিনে ভ্যালেন্টাইনস ডে পরিচিত হবে তাঁর নামে, বললেন জিতন রাম

শুক্রবার ছিল ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা ও অনুরাগের মাধ্যমে প্রেমের এই বিশেষ দিনটি উদযাপনে মেতেছিল প্রেমিক হৃদয়। এরইমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি জানালেন, তাঁর কাছে বিশ্বের সেরা প্রেমিক কে।

পটনা: শুক্রবার ছিল ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা ও অনুরাগের মাধ্যমে প্রেমের এই বিশেষ দিনটি উদযাপনে মেতেছিল প্রেমিক হৃদয়। এরইমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি জানালেন, তাঁর কাছে বিশ্বের সেরা প্রেমিক কে। তাঁর মতে, মাউন্টেন ম্যান হিসেবে পরিচিত দশরথ মাঝিই বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক। তিনি বলেছেন, ‘আজকাল তো ভালোবাসার আয়ু হাতেগোনা কয়েকদিন। কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়’। এই মন্তব্য করে গয়ার বাসিন্দা দশরথ মাঝির স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা উল্লেখ করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে জিতন রান বলেছেন, ‘নিজের প্রেমিকের জন্য এত কঠোর পরিশ্রম সম্ভবত আর কেউ করেননি। তাজমহলের কথা সবারই জানা। কিন্তু নির্মাতা তো বাদশাহ। কিন্তু দশরথ মাঝি ছিলেন দিনদরিদ্র। রোজ দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করাই ছিল তাঁর কাছে কষ্টসাধ্য। কিন্তু এরপরও তিনি পাহাড় ভেঙে পথ তৈরির সংকল্প গ্রহণ করেছিলেন। এরপর দীর্ঘ ২২ বছর ৬ মাস ৪৪ দিনের পরিশ্রমে লক্ষ্য পূরণ করেন তিনি। প্রেমাস্পদকে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে! আমরা চাই যে, তাঁর নাম এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক’। জিতন রামের মন্তব্য, ‘উঁচু জাতের হলে নিশ্চিতভাবে দশরথ মাঝির নাম সারা বিশ্বেই ছড়িয়ে পড়ত। কিন্তু দরিদ্র ও মহাদলিত পরিবারের হওয়ার তার নাম ততটা বিখ্যাত হয়নি। কিন্তু এখন ধীরে ধীরে তাঁর কাহিনী সবাই জানছেন এবং আমার বিশ্বাস আগামী দিনে ভ্যালেন্টাইন ডে দশরথ মাঝির নামে পরিচিত হবে’।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget