এক্সপ্লোর

‘ভুল পথে চলছে দল’, বিজেপি-র সঙ্গে চুপিচুপি বোঝাপড়ার ঘটনা জানার পরই পদত্যাগ জেজেপি নেতার

জেজেপি-র সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন রাম কুমার গৌতম।

হরিয়ানা: সরকার গঠনের পর বিজেপি-র সঙ্গে মধুচন্দ্রিমা পর্ব এখনও কাটেনি, এরই মধ্যে শরিক দল জননায়ক জনতা দলে (জেজেপি) ফাটল। হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে জেজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রাম কুমার গৌতম।

মনোহরলাল খট্টরের মন্ত্রিসভার সদস্য হওয়ার দৌড়ে ছিলেন রাম কুমার। তবে শেষ পর্যন্ত তাঁকে মন্ত্রী করা হয়নি। বিজেপি শরিক জেজেপি-র শীর্ষনেতা দুষ্যন্ত হরিয়ানা সরকারে ডেপুটি হলেও ভাগ্যে শিঁকে ছেড়েনি রাম কুমারের। একাই এগারো দফতরের মন্ত্রী হয়ে বসে আছেন দুষ্যন্ত। শীর্ষনেতার এই একাধিপত্যের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দলের উচ্চপদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক রাম কুমার গৌতম।

সংবাদসংস্থাকে প্রতিক্রিয়ায় রাম কুমার জানান, মন্ত্রী না হওয়ায় তাঁর কোনও ক্ষোভ নেই। তবে গুরুগ্রামের একটি মলে যেভাবে দল ও বিজেপির জোট নিয়ে ফয়সালা হয়ে গেল, তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। দুষ্যন্তকে রাম কুমারের তোপ, “তিনি ভুলে গিয়েছেন বিধায়কদের ক্ষমতাবলেই উঁনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন।” দল বিপথে যাচ্ছে। দলের গতিবিধি-তে একেবারেই খুশি নন। আর সেকারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সংবাদসংস্থাকে জানিয়েছেন একদা দুষ্যন্তের সতীর্থ রাম কুমার গৌতম।

প্রসঙ্গত, হরিয়ানায় ৯০ বিধানসভায় ৪০ আসনে জয়ী হয় বিজেপি। ১০টি আসন পায় জননায়ক জনতা পার্টি। এই ১০ আসন পাওয়া জেজেপি-র হাত ধরেই হরিয়ানায় ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় বিজেপি।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget