এক্সপ্লোর

আলোচনাই একমাত্র পথ, তবে পাথরবাজি ও বুলেটের মধ্যে সম্ভব নয়, মোদীকে মেহবুবা

নয়াদিল্লি: উপত্যকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও তাঁর আলোচনায় বসার কথা। প্রধানমন্ত্রীর ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে বৈঠকে বসেন দু’জন। সাম্প্রতিক উপনির্বাচনে যে হাতে গোনা ভোট পড়েছে তা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়, কথা হয় উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও। মেহবুবা জানিয়েছেন, পাথর ছোঁড়া বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছে তাঁর সরকার। একইসঙ্গে গুরুত্ব দিচ্ছে রাজ্যের কল্যাণ নিয়েও। তিনি চান, কঠোরভাবে বিক্ষোভকারীদের মোকাবিলা নয়, নেওয়া হোক প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পন্থা। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী বারবার বলছেন, বাজপেয়ীর নীতি অনুসরণ করবেন তিনি। অটলবিহারী সন্ধির কথা বলতেন, সংঘর্ষ নয়। মেহবুবা জানিয়েছেন, আলোচনা শুরু করতে গেলে প্রথমে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। পাথর ছোঁড়া আর বুলেটের মধ্যে কথা সম্ভব নয়। তবে আলোচনা চাই। নিজেদেরই লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি বজায় রাখা সম্ভব নয়। তাঁর দাবি, উপত্যকায় এমন অনেক মানুষ আছেন, সন্ত্রাস সম্পর্কে যাঁদের মোহভঙ্গ হয়েছে, আবার এমনও আছেন, যাঁদের উসকানি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও। এই চুক্তিতে রাজ্যের মানুষের লোকসান হচ্ছে বলে তিনি অনুযোগ করেছেন। ক্ষতিপূরণেরও অনুরোধ করেছেন তিনি। যদিও উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিয়ে পিডিপি-বিজেপি জোট সরকারের মধ্যে ব্যবদান ক্রমশ বাড়ছে। পিডিপি বোঝাপড়া চায়, উল্টোদিকে বিজেপি চায়, কঠোর হাতে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে। উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রও মেহবুবা সরকারের ওপর অসন্তুষ্ট। তারা নাকি রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় কোনওমতেই সম্মতি নেই তাদের। একইসঙ্গে তারা চায়, বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলায় নামা নিরাপত্তাবাহিনীকে পুরোপুরি স্বাধীনতা দিতে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget