এক্সপ্লোর

১৫ ঘণ্টা পর শেষ সেনা-জঙ্গি গুলির লড়াই, বুরহান ওয়ানির গ্রামে মৃত দুই হিজবুল জঙ্গি, নিহত এক পুলিশ কনস্টেবল

শ্রীনগর: অবশেষে পনেরো ঘণ্টা পর সেনা-জঙ্গি গুলির লড়াই শেষ হল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে। প্রসঙ্গত, এই ত্রালই হচ্ছে উপত্যকায় নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির বাসস্থান। সেখানেই আজকের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই হিজবুল জঙ্গির, নিহত এক পুলিশ কন্সটেবল। আহত তিন সেনা জওয়ান, এঁদের মধ্যে একজন মিলিটারি মেজরও রয়েছেন। গতকাল নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকার। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ান, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীরের পুলিশের একটি দল। তারপরই শুরু হয় চিরুণি তল্লাশি। এরপরই এলাকার একটি বাড়িতে জঙ্গিদের গোপন আস্তানা থাকার খবর পেয়ে গোটা বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিপদ বুঝে শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণ। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা, ছোঁড়া হয় গ্রেনেডও। এরপরই পাল্টা হামলা করে সেনা বাহিনী। শনিবার শেষরাতে ওই বাড়ির ওপরতলায় আগুন লেগে যায়, তবে গুলির লড়াই তারপরও চলতে থাকে। প্রসঙ্গত, কাশ্মীরের ত্রালের নাজনিনপোরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতকালই সেখানে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। পুরো গ্রাম ঘিরে ফেলে সেনা জওয়ানরা। এরপরই যে বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল, সেই বাড়ি ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষ থামাতে পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এমনকি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক কন্সটেবলকে বেধড়ক মেরে তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গিয়েছে। গতকাল রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget