এক্সপ্লোর
করাচি, রাওয়ালপিন্ডি, মুজফফরাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহর থেকে খুনের হুমকি দিয়ে ফোন, দাবি জম্মু কাশ্মীর বিজেপির সভাপতি রবিন্দর রায়নার

জম্মু: গত দুদিন ধরে করাচি, রাওয়ালপিন্ডি, মুজফফরাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহর থেকে খুনের হুমকি দিয়ে ফোন করা হচ্ছে তাঁকে। দাবি জম্মু কাশ্মীর বিজেপির সভাপতি রবিন্দর রায়নার। রাজ্যপাল এন এন ভোরা ও নিরাপত্তা এজেন্সিগুলিকে তিনি ইতিমধ্যেই এ ব্যাপারে অবহিত করেছেন বলে জানান রায়না। তাঁর দাবি, তিনি হিন্দু, ভাগ্যফলে বিশ্বাস করেন। তিনি বলেন, এমন হুমকিতে ভয় পাই না। আমার কাছে কোনও ব্যাপার নয় এটা। দেশ, রাষ্ট্র, মাতৃভূমি, তেরঙ্গা পতাকাই আমার কাছে আসল। আমি ভারতমাতা, বিজেপির সৈনিক, দেশ ও রাজ্যের জন্য কাজ করে যাব, পাকিস্তানের জঘন্য চক্রান্ত উন্মোচিত করব। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এসপি বৈদ অবশ্য জানিয়েছেন, তাঁরা এ নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাননি। 'বিচ্ছিন্নতাবাদী-পাথরবাজ ও পাকিস্তানে'র আঁতাত ভাঙতে বিজেপি রাজ্যপালের শাসন ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান সমর্থন করে বলে জানান তিনি। বলেন, হতাশা থেকে মরিয়া হয়ে ওরা এ ধরনের হাস্যকর হুমকি ফোন করছে। আমরা কখনই পাকিস্তানিওয়ালাদের রেহাই দেব না, ওদের চ্যালেঞ্জ করছি। ওরা ছাড়ে পাবে না, নিহত হবে। ওদের মোকাবিলায় অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। বিজেপি পাকিস্তানের ঘৃণ্য ছক উন্মোচিত করে দেওয়ার পর এটা কাপুরুষতার পরিচয়। পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, রমজানের যুদ্ধবিরতির সময় ওরা প্রকাশ্যে সাংবাদিক সুজাত বুখারি, সেনা জওয়ান আওরঙ্গজেবের মত মতো নিরপরাধ মানুষকে খুন করেছে।ইদের ছু্টিতে বাড়ি ফেরার সময় অপহরণ করে হত্যা করা হয় আওরঙ্গজেবকে। আগেও অন্যান্য পুলিশ অফিসার, নাগরিকদের পাশাপাশি ডিএসপি মহম্মদ আয়ুবের মতো অনেককে খতম করা হয়েছে। আয়ুব শ্রীনগর শহরতলির জামা মসজিদে গণপিটুনিতে খুন হন।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো























