এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তি হয়েছে সেখানকার মানুষের ইচ্ছাতেই, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের জনগণের ইচ্ছাতেই ওই রাজ্য ভারতে যুক্ত হয়েছে। বললেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা। জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তির ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে এখানে ন্যাশনাল আর্কাইভ মিউজিয়ামে এক প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। ১৯৪৭-৪৮ এক ভারত-পাকিস্তান যুদ্ধের সময়কার ডায়েরি, বিস্তারিত বিবরণ সহ, আসল চিঠিপত্র, টেলিগ্রাম, নানা নথি, শংসাপত্রে প্রদর্শনী চলছে। এই প্রথম এসব জনসমক্ষে আনা হল। শর্মা ভাষণে বলেন, এই প্রদর্শনীর উদ্দেশ্য নবীন প্রজন্মকে দেখানো কাশ্মীর কীভাবে ভারতে সামিল হল। কাশ্মীরের মানুষের ইচ্ছা অনুসারেই ভারতে এই অন্তর্ভুক্তি হয়েছে। মহারাজা হরি সিংহ ভারতভুক্তির চুক্তিতে সই করার পরই, আমি ফের বলছি, তারপরই ভারতীয় বাহিনী সেখানে যায়। এটা সবাইকে জানানো দরকার। তিনি এও বলেন, কাশ্মীরের মানুষকে 'কোনও কোনও সময় প্রশ্নের মুখে পড়তে হয়' বটে, কিন্তু তাঁরা গাঁধীবাদী দর্শন গ্রহণ করে ভারতে থাকতে চান। এটা সঠিক ভাবেই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। ভারতে সে সময়কার রাজ পরিবার শাসিত রাজ্যগুলির মিশে যাওয়ার ব্যাপারে আরও জানার জন্যও তিনি যুবকদের আবেদন করেন। বলেন, এটাই আমাদের প্রধানমন্ত্রীর 'এক ভারত, শ্রেষ্ঠ ভারতে'র ধারণা। কাশ্মীরের বিভেদকামী শক্তিগুলির উপস্থিতি সম্পর্কে শর্মা বলেন, প্রধানমন্ত্রী ও সেখানকার জনতা ওদের যথাযোগ্য জবাব দিচ্ছেন। আরও এমন জবাব ওরা পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget