এক্সপ্লোর

৯ ফেব্রুয়ারির ঘটনা: তালিকা থেকে নাম বাদ, জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না ২১ পড়ুয়া

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাস চত্বরে গত ৯ ফেব্রুয়ারির বিতর্কিত ঘটনায় সামিল হয়ে যেসব পড়ুয়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করেছেন, তাঁরা জরিমানা না দিয়ে ছাত্র সংসদের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না। ৯ সেপ্টেম্বর নির্বাচন। সেই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলায় যে ২১ জন পড়ুয়ার বিভিন্ন অঙ্কের জরিমানা হয়েছে, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমান ছাত্র ইউনিয়নের সদস্য রামা নাগা বলেছেন, আজ জেএনইউ নির্বাচন কমিশন ভোটার তালিকা টাঙানোর পর আমরা দেখি, আমাদের নাম তাতে নেই। চলতি বিধি অনুসারে আমরা প্রশাসনিক অফিসারের কাছে গিয়ে আমাদের নাম তালিকায় তুলতে যাই। আমাদের বলে দেওয়া হয়, ৯ ফেব্রুয়ারির ঘটনার জন্য আমাদের বিরুদ্ধে জরিমানা ধার্য হওয়ায় নাম কেটে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ৬ মাস ধরে আমাদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করছে প্রশাসন। ২৩ আগস্ট সাজার নির্দেশ বেরয়। জরিমানা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়। সেই সময়সীমা কিন্তু এখনও শেষ হয়নি।ফলে কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে আমাদের সামনেও আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। একই অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের যুগ্ম সম্পাদক সৌরভ শর্মাও। প্রসঙ্গত, জেএনইউ ছাত্র ইউনিয়নে একমাত্র এবিভিপি সদস্য তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত নয়া কমিশনার ঈশিতা মানা জানান, নাম বাদ দেওয়ার ব্যাপারে তাঁদের কোনও ভূমিকা নেই। তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে হলে সংশ্লিষ্ট পড়ুয়াদের নিজ নিজ প্রশাসনিক অফিসারদের কাছ থেকে আগে ছাড়পত্র পেতে হবে। তিনি বলেন, নির্বাচনের জন্য বেঁধে দেওয়া নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা মেনে চলতে আইনগত ভাবে দায়বদ্ধ আমরা। প্রশাসনিক অফিসাররা সবুজ সঙ্কেত না দিলে ওঁদের নাম তালিকায় তোলা যাবে না। সুতরাং আগে নিজ নিজ বিভাগে অভিযোগ বা আবেদন পেশ করতে হবে ওঁদের। প্রসঙ্গত, জেএনইউয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ বিতর্কিত অনুষ্ঠানের ব্যাপারে জরিমানা হওয়া ২১ জন পড়ুয়ার আবেদন খতিয়ে দেখে গত সপ্তাহে সকলেই চরম শৃঙ্খলাভঙ্গের দায়ে দোষী বলে ঘোষণা করে। যদিও কয়েকজনের জরিমানার পরিমাণ কমানো হয়। ২০০১ সালের সংসদ জঙ্গি হানা মামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে জেএনইউ ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের উদ্যোগে হওয়া অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমার সহ তিন ছাত্রকে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget