এক্সপ্লোর

বিশ্ববিদ্যালয়ের শাস্তির সিদ্ধান্তে ক্ষুব্ধ কানহাইয়া, উমরদের রিলে অনশন

নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তির সিদ্ধান্তের প্রতিবাদে রিলে অনশনে বসলেন জওহরলাল নেহরু ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার সহ কয়েকজন ছাত্রছাত্রী। বুধবার রাত থেকে শুরু হয়েছে এই রিলে অনশন। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, জেএনইউ কর্তৃপক্ষ শাস্তিদানের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত অনশন চলবে। বিশ্ববিদ্যালয় চত্বরে এই অনশন আন্দোলন শুরু করেন কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। সংসদ হামলার মুখ্য অভিযুক্ত আফজল গুরুর স্মরণসভায় যোগ দেওয়ায় জেএনইউ কর্তৃপক্ষ এই তিনজনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির ওপর তাদের অনাস্থার কথা আগেই জানিয়ে দিয়েছে ছাত্র সংসদ। অভিযুক্তরা জানিয়েছেন, কমিটির দেওয়া শাস্তি মানবেন না তাঁরা। জরিমানা যেমন দেবেন না, তেমনই হস্টেলও ছাড়বেন না। তবে ছাত্র সংসদের পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সদস্য ৫ ছাত্রও বুধবার থেকে অনশনে বসেছেন। তাঁদের অভিযোগ, জেএনইউ কর্তৃপক্ষ দেশপ্রেমকে ‘অপরাধ’ সাব্যস্ত করার চেষ্টা করছে, তাই আফজল গুরু স্মরণসভার বিরুদ্ধে আন্দোলনরত এক ছাত্রের ওপর ১০,০০০ টাকা জরিমানা ধার্য করেছে তারা। ডামাডোলের মধ্যেই নয়া খবর, কানহাইয়া কুমার বই লিখছেন। দেশদ্রোহের অভিযোগে ২০দিন জেলে কাটানো কানহাইয়া বইয়ের নাম দিয়েছেন ‘বিহার টু তিহার’। প্রকাশকও ইতিমধ্যেই পেয়ে গেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget