এক্সপ্লোর

জুনেইদ হত্যা: রেল, হরিয়ানা সরকার, ডিজিপিকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের, ৪ সপ্তাহে রিপোর্ট তলব

নয়াদিল্লি: গত মাসে ফরিদাবাদে চলন্ত ট্রেনে জুনেইদ নামে ১৭ বছরের ছেলেকে ছুরির ঘায়ে হত্যার ব্যাপারে রেল, হরিয়ানা সরকার ও রাজ্য পুলিশের প্রধানকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। রেল বোর্ডের চেয়ারম্যান, হরিয়ানা সরকারের মুখ্যসচিব ও ডিজিপি-কে কয়েকদিন আগে নোটিস পাঠানো হয়েছে বলে মানবাধিকার কমিশন সূত্রে প্রকাশ। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্টে চেয়েছে কমিশন। গত ২২ জুন দিল্লিতে ঈদের কেনাকাটা সেরে ট্রেনে চেপে খান্ডওয়ালির গ্রামের বাড়ি ফিরছিল জুনেইদ ও তার ভাইয়েরা। ফরিদাবাদের বল্লভগড়ে একদল লোক তাদের ধর্মীয় পরিচয় নিয়ে কটাক্ষ করে বলে অভিযোগ, যা থেকে বাকবিতন্ডার জেরে জুনেইদ ও তার ভাইয়ের ওপর হামলা চলে। ছুরির ঘায়ে মারা যায় জুনেইদ। ফরিদাবাদের আসাওতির গ্রামের কাছে তার দেহ ফেলে দেওয়া হয়। জুনেইদের দু ভাই হাসিম, শাকিরও মারধরের ফলে আঘাত পায়। তাদের 'দেশবিরোধী', 'গোমাংসভোজী' বলে কটাক্ষ করা হয় বলেও দাবি করেছে দুজনে। NHRC-National-Human-Rights-Commission.jpg.gif হামলাকারীদের ব্যাপারে সঠিক তথ্য চেয়ে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে সিপিএম নেত্রী বৃন্দা কারাত আজ জুনেইদের বাবা-মা জালালুদ্দিন ও সায়রা ও তার দু ভাইকে নিয়ে রাজধানীর কেরল ভবনে দেখা করিয়ে দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে। বিজয়ন শোকসন্তপ্ত পরিবারটিকে আশ্বাস দেন, দেশের ধর্মনিরপেক্ষ মহল সব সময় তাঁদের পাশেই রয়েছে। জুনেইদের স্বজনদের যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও ফেসবুক পোস্টে জানান বিজয়ন। লেখেন, ট্রেন একদল সাম্প্রদায়িক উন্মাদের হাতে নৃশংসভাবে খুন হওয়া জুনেইদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সব সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছি। হরিয়ানার খাম্পি গ্রামে জুনেইদের পরিবার যে স্টাডি সেন্টার তৈরি করছে, তা শেষ করতে কেরল সরকার সাহায্য করবে বলেও জানান বিজয়ন। জুনেইদের মা সাংবাদিকদের বলেন, হরিয়ানা সরকারের কাছে কোনও সাহায্য প্রার্থনা করিনি, শুধু এটাই আবেদন, ছেলের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে যেন ছেলেকে ন্যায়বিচার দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget