এক্সপ্লোর

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে পচা ডিম, ফাঁস করেছেন ভক্তরা, দাবি কমল হাসানের

চেন্নাই: তামিলনাড়ুর পেরামবালুর জেলায় সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পচা ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন অভিনেতা কমল হাসান। তাঁর অনুরাগীরাই এই দুর্নীতি ফাঁস করেছেন বলেও দাবি এই অভিনেতার। তিনি ট্যুইট করে বলেছেন, ‘পেরামবালুরে শিশুদের পচা ডিম দেওয়ার খবর ফাঁস করা তারিফযোগ্য। দয়া করে অপরাধ ফাঁস করার আগে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নিন। আইনভঙ্গ করবেন না।’ গত মাসে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান কমল হাসানের ভক্তরা। তাঁরা অভিযোগ করেন, সেখানে শিশুদের পচা ডিম খেতে দেওয়া হচ্ছে। জেলাশাসক ভি শান্তা অবশ্য দাবি করেছেন, অঙ্গনওয়াড় কেন্দ্রে ডিম সরবরাহের ক্ষেত্রে কঠোর নিয়ম মানা হয়। বেনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ডিম দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কমল হাসান এর আগেও তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। গত মাসেই ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্নীতি ফাঁস করার আহ্বান জানান তিনি। পাল্টা তাঁকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, অর্থমন্ত্রী ডি জয়কুমাররা। ২০০৪ সালের সুনামি বা ২০১৫ সালের বন্যার সময় কমল হাসান রাজ্যের মানুষের জন্য কী কাজ করেছেন, সেটা জানতে চেয়েছেন জয়কুমার। অপর এক মন্ত্রী এস পি বেলুমণি বলেছেন, কমল হাসানকে তাঁর অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করতে হবে। ডিএমকে-সহ বিরোধী দলগুলি অবশ্য কমল হাসানের পাশে দাঁড়িয়েছে। তাদের দাবি, এই অভিনেতার অভিযোগের জবাব দিতে হবে সরকারকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget