এক্সপ্লোর

প্লাস্টিকের চাল, চিনি বিক্রি হচ্ছে কর্নাটকে?

বেঙ্গালুরু: প্লাস্টিকের চাল ও চিনি বিক্রির জল্পনাকে ঘিরে এখন তুলকালাম কর্নাটক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন।

শুক্রবার, রাজ্য বিধানসভার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা বিজেপির জগদীশ শেট্টার। তিনি জানান, বেশ কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবরে দাবি করা হচ্ছে যে, অন্ন ভাগ্য বা পিডিএস প্রকল্পের আওতায় রাজ্য সরকার যে চাল ও চিনি বিক্রি করছে, তা প্লাস্টিকের তৈরি।

এই প্রেক্ষিতে তদন্ত ও ব্যবস্থাগ্রহণের দাবি করেন শেট্টার। তিনি বলেন, যদি খবরটি ভুয়ো-ও হয়, তা হলেও এধরনের ভুল খবরে জনমানসে আতঙ্ক ছড়াতে পারে। কারণ, এগুলি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। তিনি বলেন, সরকারের উচিত সামগ্রীগুলির পরীক্ষা করা এবং খবরের সত্যতা যাচাই করা।

উত্তরে রাজ্যের মন্ত্রী রমেশ কুমার জানান, সংবাদমাধ্যম মারফৎ তিনি এই বিষয়টি জানতে পারেন। তিনি ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। তিনি বলেন, বিজ্ঞানীরা দাবি করেছেন, এধরনের জিনিস (প্লাস্টিকের চাল) সম্ভব নয়। হলেও, তা খরচসাপেক্ষ। ফলে, কেউ কেন তা করবে।

যদিও, যাচাই না করে অভিযোগকে খারিজ করতে অস্বীকার করেন মন্ত্রী। রমেশ বলেন, আগে পরীক্ষা করে দেখা হবে। তারপর যা বলার বলব। তিনি আশ্বাস দেন, সোমবার নাগাদ তাঁর হাতে রিপোর্ট চলে আসবে। তিনি তা প্রকাশ করবেন। তিনি এ-ও জানান, কোনও অভিসন্ধির জন্য এধরেনর উড়ো খবর প্রচার করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget