এক্সপ্লোর

লেফটেন্যান্ট উমর ফয়াজের হত্যার মূলচক্রী লস্কর জঙ্গির মৃত্যুতে উত্তপ্ত কুলগাম, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

কুলগাম: আজ সকালে জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক লস্কর জঙ্গির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। লস্কর জঙ্গির মৃত্যুর পরই কুলগামের তান্ত্রিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী- জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। শনিবার সকালে নিরাপত্তার বাহিনীর গুলিতে যে জঙ্গির মৃত্যু হয়েছে তার নাম ইশফাক পাডার। সূত্রের খবর, এই পাডারই ছিল লেফটেন্যান্ট উমর ফয়াজের হত্যার মূলচক্রী। এবছর মে মাসে তাঁকে হত্যা করা হয়। আজ সকালে গোপনসূত্রে  সেনাবাহিনীর কাছে তান্ত্রিপোরার বেহিবাগ এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর আসে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। আজ সকালের অভিযানের পর থেকেই উত্তপ্ত কুলগাম ও অনন্তনাগের বিভিন্ন অঞ্চল। জানা গিয়েছে, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস পর্যন্ত ছোড়ে পুলিশ। লস্কর জঙ্গির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে স্থানীয় বাসিন্দারা। এরপরই পাল্টা পরিস্থিতি নিয়্ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সোপিয়ান ও কুলগাম জেলায় মোবাইল পরিষেবা আপাতত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, গতকাল শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে একটি বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিদের একটি দল। বাসটিতে চার পুলিশ কর্মী ছিল। শুক্রবার রাত আটটা নাগাদ শ্রীনগরের পান্থ চক এলাকায় হামলার ঘটনাটি ঘটে। শুক্রবারের হামলায় আহত পুলিশকর্মীদের সেনার ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্যে। সেখানেই আহত হেড কন্সটেবল কিষান লালের মৃত্যু হয়। এদিকে শুক্রবারই জম্মু-কাশ্মীরের পুঞ্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। ঘটনায় এক বিএসএফ জওয়ান শহিদ হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget