এক্সপ্লোর

পাথর ছোঁড়া বন্ধ করো, আজাদি পাবে এখানেই, ফেসবুকে কাশ্মীরী যুবকদের আবেদন করে ট্রোলড মহিলা এনসিসি ক্যাডেট

জম্মু: জম্মু ও কাশ্মীরের যুবকদের পাথর ছোঁড়া, আজাদির দাবি ছেড়ে ভারতে থেকেই 'আসল স্বাধীনতা'র স্বাদ নেওয়া উচিত, এই অভিমত জানিয়ে সোস্যাল মিডিয়ায় প্রবল ভাবে ট্রোলড হল এনসিসি-র এক মহিলা ক্যাডেট। জম্মুর নিকটবর্তী নাগরোটায় সৈনিক স্কুলের এনসিসি ক্যাম্পে ট্রেনিং নিচ্ছে মেয়েটি। তার বেশ কয়েকজন সহপাঠীরও একই মত। অনন্তনাগের সরকারি ডিগ্রি কলেজের মৃদুভাষী ছাত্রীটি জানিয়েছে, বাকি মেয়েদের বাবা-মায়েরা অশান্তির ভয়ে তাদের ক্যাম্পে যোগদানের অনুমতি দেয়নি, একমাত্র তার কলেজ থেকে সে-ই যোগ দিয়েছে। সে পোস্টে লিখেছে, আমি যুবকদের বলতে চাই, সত্যিই যদি আজাদি চাও, তাহলে তা এখানেই পাবে। প্লিজ, আজাদির জন্য স্লোগান দেওয়া, পাথর ছোঁড়া, মিছিলের মতো খারাপ কাজে জড়িও না। আজাদি কিছুই নয়। নিউজ রিভিউ নামে অনামী একটি নিউজ পোর্টালের করা মেয়েটির বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হতেই শুরু হয় ট্রোলিং। সেই পোর্টাল ভিডিওটি ডিলিট করে মেয়েটির মুখ না দেখিয়ে নতুন করে পোস্ট করে। তারপরও চলতে থাকে তাকে গালিগালাজের বন্যা। একজন বলে, যা, ভারতীয় কুত্তাদের দলে যোগ দে! ফেসবুকে এভাবে দাত-নখ বের করে তাকে আক্রমণের প্রতিবাদ করায়ও বিদ্রুপ সইতে হয় বেশ কয়েকজনকে। শখানেকের বেশি কাশ্মীরী ক্যাডেট ওই ক্যাম্পে এসেছে, যাদের মধ্যে মেয়েও আছে বেশ কিছু। ওদের জম্মু ও কাশ্মীর থাল সৈনিক টিমের জন্য নির্বাচিত করা হবে। দিল্লিতে শীঘ্রই জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে ওই টিম। গত জানুয়ারিতেও 'দঙ্গল' ছবিতে গীতা ফোগতের রোলে অভিনয় করে প্রশংসা পাওয়া কাশ্মীরী মেয়ে জায়রা ওয়াসিমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে তার ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। জায়রাকে 'কাশ্মীরের রোল মডেল' বলেন মেহবুবা। সেজন্য চড়া দাম দিতে হয় অভিনেত্রীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget