এক্সপ্লোর

এখনও অশান্ত কাশ্মীর: তবে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবছে না কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্র কারফিউ তোলার পথে হাঁটলেও শান্তি ফিরল না কাশ্মীরে। বরং কারফিউ তোলার সঙ্গে সঙ্গে প্রবলভাবে উপদ্রব শুরু হল উপত্যকায়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে। ফলে জঙ্গি বুরহান ওয়ানি নিকেশের পর অশান্তির উপত্যকায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ৭২। তবে বিজেপি জানিয়ে দিয়েছে, জোটসঙ্গী পিডিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না তারা। কাশ্মীরে কেন্দ্রীয় শাসনও জারি করার পক্ষে নয় শাসক দল, কারণ, তার ফলে নিরাপত্তা বাহিনী ও মানুষের মধ্যে যে রাজনৈতিক মধ্যস্থতা রয়েছে, তা বিলুপ্ত হয়ে যাবে। রাজ্যপাল এন এন ভোরাকে সরিয়ে দেওয়ারও পক্ষপাতী নয় বিজেপি। তাদের বক্তব্য, ভোরা কুশলী রাজনীতিক, কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। তাই তাঁকে রাজ্যপালের কুর্সি থেকে সরানোর কোনও যৌক্তিকতা নেই। তবে ৫৫দিন ধরে টানা অগ্নিগর্ভ উপত্যকায় পিডিপি-র জনপ্রিয়তা কমছে হু হু করে। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান ও কুলগাম- দক্ষিণ কাশ্মীরে পিডিপি-র কদিন আগেরও একের পর এক শক্ত ঘাঁটি ছেড়ে পালাচ্ছেন রাজনীতিকরা। দক্ষিণ কাশ্মীরেই অশান্তির আগুন সবথেকে বেশি করে জ্বলছে। শুধু মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আর তাঁর দলীয় সদস্যরাই নন, ভারতপন্থী রাজনীতিকরাও ছেড়ে চলে যাচ্ছেন এই সব এলাকা। বুধবার সন্ধেয় কুলগামে পিডিপি-র রাজ্যসভা সদস্য নাজির লাওয়ের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর আগেও হামলা চলেছে অন্তত ১১জন পিডিপি নেতার বাড়িতে। পিডিপি বা বিরোধী ন্যাশনাল কনফারেন্স- অশান্তি শুরু হওয়ার পর কোনও রাজনৈতিক দল উপত্যকায় একটিও জনসভা করতে পারেনি। তবে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি নরম মনোভাবের জন্য খ্যাত মেহবুবা মুফতি এবার তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন। নির্দোষ যুবকদের হাতে পাথর তুলে দিয়ে হিংসায় উৎসাহিত করার জন্য তিনি সরাসরি দোষ দিয়েছেন হুরিয়ত সহ এসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে। বলেছেন, অকারণে হিংসার পথ আঁকড়ে থাকলে সাধারণ মানুষের যন্ত্রণা বহুগুণ বাড়বে বই কমবে না। এর মধ্যে রবিবার সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শ্রীনগর আসছেন।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget