এক্সপ্লোর

সিবিআই তদন্তে দোষী প্রমাণিত হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, বলছে কাঠুয়ার সাঞ্জি রামের পরিবার

জম্মু: কাঠুয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাঞ্জি রামের ফাঁসি চায় তাঁর পরিবার। তবে শর্ত একটাই, সিবিআই তদন্তে তাঁকে দোষী সাব্যস্ত হতে হবে। সাঞ্জির এক মেয়ে বলেছেন, ‘আমার বাবা ও ভাই (বিশাল) যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের ফাঁসি দেওয়া উচিত। তবে বিশ্বাসযোগ্য সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। আমরা বিশ্বাসযোগ্য সংস্থার দ্বারা তদন্তের মাধ্যমে ওই মেয়েটির জন্য বিচার চাই। একমাত্র সেই তদন্তের মাধ্যমেই আমাদের বাবা ও ভাই নির্দোষ প্রমাণিত হবে।’ সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাঞ্জির মেয়ে বলেছেন, ‘আমরা সিবিআই তদন্তের দাবি জানানো সত্ত্বেও সংবাদমাধ্যম দাবি করছে, আমরা অপরাধী ও ধর্ষকদের পক্ষে কথা বলছি। আমাদের কথাও শোনা উচিত সংবাদমাধ্যমের। আমরা কেন ক্রাইম ব্র্যাঞ্চের তদন্তে ভয় পাচ্ছি, সেটা জানা উচিত। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি মানেই অপরাধীদের আড়াল করছি বা তদন্তে বাধা দিচ্ছি এটা ভাবা ভুল। আমরা সবসময় মেয়েটির জন্য বিচার চেয়ে এসেছি। একজন মেয়ে হিসেবে ওই মেয়েটির উপর অত্যাচারের ঘটনায় আমি ব্যথিত। কিন্তু ক্রাইম ব্র্যাঞ্চের তদন্ত নিয়ে আমাদের সন্দেহ আছে।’ সাঞ্জির ছোট মেয়েও ক্রাইম ব্র্যাঞ্চের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘আপনারা ভাবতে পারেন চার্জশিটে কী বলা হয়েছে? কোনও একজন বলেছেন, একজন বয়স্ক ব্যক্তি একটি ছোট্ট মেয়েকে ধর্ষণ করার জন্য তাঁর ছেলেকে উত্তরপ্রদেশের কলেজ থেকে ডেকে আনেন। এটা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনা নিয়ে রাজনৈতিক লড়াই চলছে। আমাদের কথা কেউ শুনছে না।’ এদিকে, হিন্দু একতা মঞ্চের মিছিলে যোগ দিয়ে বিতর্কে জড়ানো দুই মন্ত্রী লাল সিংহ ও চান্দের প্রকাশ গঙ্গার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এরই মধ্যে জম্মু ও কাঠুয়া বার অ্যাসোসিয়েশনকে কর্মবিরতি তুলে নিতে বলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কাঠুয়ার ঘটনায় আইনজীবীদের ভূমিকা খতিয়ে দেখার জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের দল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বার কাউন্সিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget