এক্সপ্লোর

কাঠুয়া ধর্ষণ-খুন মামলায় সাজা বৃদ্ধির আবেদন নির্যাতিতার বাবার, জম্মু ও কাশ্মীর, ৬ দোষীকে নোটিস হাইকোর্টের

মেয়েটির বাবার আবেদন, ধর্ষণ ও হত্যার মূল চক্রী সাঞ্জি রাম, স্পেশাল পুলিশ অফিসার দীপক খাজুরিয়া ও পরবেশ কুমারের যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হোক। স্পেশাল পুলিশ অফিসার সুরেন্দ্র ভার্মা, হেড কনস্টেবল তিলক রাজ ও সাব ইনস্পেক্টর আনন্দ দত্তের ৫ বছরের কারাবাস বেড়ে হোক যাবজ্জীবন জেল।

চন্ডীগড়: ধর্ষণের পর খুন করা জম্মুর কাঠুয়ার ৮ বছরের মেয়ের বাবার আবেদনের প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর সরকার ও এই মামলায় দোষী সাব্যস্ত ৬ জনকে নোটিস দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। নিম্ন আদালতে মামলা থেকে অব্যাহতি পাওয়া অভিযুক্তকেও নোটিস দিয়েছে আদালত। গত ১০ জুলাই নির্যাতিতার বাবা আবেদন করেন, দোষীদের শাস্তির মাত্রা বাড়ানো হোক। তাদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি করেন তিনি, বিশাল জাঙ্গরোত্রা নামে এক অভিযুক্তকে রেহাই দেওয়ার নির্দেশকেও চ্যালেঞ্জ করেন। আবেদনকারীর কৌঁসুলি উত্সব বাইনস বলেন, বৃহস্পতিবার আদালত জম্মু ও কাশ্মীর সরকার, মামলার সব অভিযুক্তকে নোটিস দিয়েছে। বিচারপতিদ্বয় রাজীব শর্মা ও হরিন্দর সিংহ সিধুর বেঞ্চ ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বলে জানান তিনি। মেয়েটির বাবার আবেদন, ধর্ষণ ও হত্যার মূল চক্রী সাঞ্জি রাম, স্পেশাল পুলিশ অফিসার দীপক খাজুরিয়া ও পরবেশ কুমারের যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হোক। স্পেশাল পুলিশ অফিসার সুরেন্দ্র ভার্মা, হেড কনস্টেবল তিলক রাজ ও সাব ইনস্পেক্টর আনন্দ দত্তের ৫ বছরের কারাবাস বেড়ে হোক যাবজ্জীবন জেল। ফৌজদারি ষড়যন্ত্র, খুন, অপহরণ, গণধর্ষণ, তথ্য প্রমাণ নষ্ট করা, নির্যাতিতাকে মাদক খাইয়ে অচেতন করা, একই উদ্দেশ্য নেওয়া সংক্রান্ত রণবীর পেনাল কোডের বিভিন্ন ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। গত বছর এপ্রিলে পেশ হওয়া চার্জশিট অনুসারে মেয়েটিকে ১০ জানুয়ারি অপহরণ করে স্থানীয় গ্রামের একটি মন্দিরে আটকে ওষুধ খাইয়ে চারদিন ধরে অচেতন করে ধর্ষণ করা হয়েছিল। পরে তাকে আঘাত করে হত্যা করা হয়। মন্দিরের কেয়ারটেকার ছিলেন সাঞ্জি রাম।

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget