এক্সপ্লোর

কাঠুয়া: দোষীদের ফাঁসির দাবি শোকস্তব্ধ পরিবারের

উধমপুর: কাঠুয়ায় আট বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসি চাইছে শোকস্তব্ধ পরিবার। মেয়েটির মা বলেছেন, ‘ও সুন্দর, বুদ্ধিমতী ছিল। আমি ওকে ডাক্তার করতে চেয়েছিলাম। ওকে কেন খুন করা হল? ও গবাদি পশু চরাচ্ছিল আর ঘোড়াদের উপর নজর রাখছিল। ওর বয়স ছিল মাত্র আট বছর। ওকে কেন এরকম নৃশংসভাবে খুন করা হল? ওদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।’ মেয়েটির বাবা বলেছেন, ‘আমরা সিবিআই তদন্ত চাই না। ক্রাইম ব্র্যাঞ্চের তদন্তের উপর আমাদের আস্থা আছে। খুনিদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া উচিত।’ মেয়েটির পরিবারের লোকজন জানিয়েছেন, তার যখন এক বছর বয়স ছিল, তখন তাকে দত্তক নেন মামা। তাঁরা থাকেন কাঠুয়া জেলার রসনা অঞ্চলে। মেয়েকে ভাইয়ের কাছে রাখার জন্য এখন আফশোস করছেন ওই মহিলা। তিনি আরও বলেছেন, ‘আগে হিন্দুদের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে ভালভাবেই থাকতাম। কিন্তু এই ঘটনার পর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। আমরা এখন ভয় পাচ্ছি। আমরা শুধু মেয়ের খুনের বিচার চাই।’ মেয়েটির বাবা আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন বেটি পড়াও, বেটি বাঁচাও। কিন্তু তারা কীভাবে মেয়েদের শিক্ষা দিচ্ছেন আর বাঁচাচ্ছেন? মন্ত্রীরা ধর্ষণে অভিযুক্তদের সমর্থন করছেন। তাঁদের নির্দোষ বলে দাবি করছেন। সারা বিশ্ব জানে, আমার মেয়ে হিন্দু-মুসলিমের পার্থক্য বুঝত না। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনাকে দেখা উচিত নয়।’ মেয়েটির পরিবারের লোকজন এই পরিস্থিতির মধ্যেই প্রতি বছরের মতো উঁচু পাহাড়ে তৃণভূমির উদ্দেশে রওনা হয়েছে। কাঠুয়ার এসএসপি সুলেমান চৌধুরী বলেছেন, ‘ওঁরা প্রতি বছরই গ্রীষ্মকালে কাঠুয়া ছেড়ে চলে যান। তাঁদের কেউ চলে যেতে বাধ্য করেনি। তাঁরা পালিয়েও যাননি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget