এক্সপ্লোর

দ্রুত বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রীকে চিঠি উপ-রাজ্যপালের, ৯ দিন পর ধর্না তুললেন কেজরীবাল

নয়াদিল্লি: নদিন পর রণে ভঙ্গ দিলেন অরবিন্দ কেজরীবাল। লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের দফতরে ধর্নায় ইতি টানলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অবস্থান-ধর্না প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

মুখ্য সচিব অংশু প্রকাশ নিগ্রহ ঘটনার জেরে গত চারমাস ধরে আমলাদের সঙ্গে বিবাদ চলছিল কেজরী-প্রশাসনের। গতকাল, দুপক্ষের কথাতেই বরফ গলার ইঙ্গিত মেলে। আমলা ও প্রশাসন—উভয় পক্ষই জানিয়ে দেয়, সমস্যা সমাধানে তারা আলোচনায় বসতে রাজি।

এমতাবস্থায়, এদিন আমলা-সংগঠনের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সরকারিভাবে দিল্লি প্রশাসনের তরফে আলোচনায় বসার কোনওপ্রকার যোগাযোগ-বার্তা আসেনি। তবে, এদিন সিসোদিয়ার ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আমলারা।

এদিকে, সমাধান বৈঠক ইস্যুতে কেজরীবাল আবার বল ঠেলে দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নরের কোর্টে। মুখ্যমন্ত্রী বলেন, অনিল বৈজালের অনুমতি না মেলা পর্যন্ত আলোচনার আহ্বান করা সম্ভব নয়। তাঁর দাবি, লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রের থেকে সবুজ সঙ্কেতের অপেক্ষা করছেন।

গতকাল, মণীশ সিসোদিয়া বৈজালকে চিঠি লিখে জানান, যেহেতু গোটা পরিস্থিতি এখন উপ-রাজ্যপালের নজরের অধীনে হচ্ছে, তাই তাঁর নেতৃত্বেই যেন বৈঠক হয়।

এরই প্রেক্ষিতে এদিন বিকেলেই কেজরীবালকে চিঠি দিয়ে অবিলম্বে বৈঠক ডাকার কথা জানান বৈজাল। বৈজালের দফতরের তরফে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বৈঠক ডাকার আহ্বান করেছেন উপ-রাজ্যপাল।

অন্যদিকে, কেজরীবালের ধর্না সংক্রান্ত একটি মামলার শুনানি খারিজ করে দিয়েছে বিচারপতি এস এ নাজির ও বিচারপতি ইন্দু মালহোত্রর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রীর  ধর্নাকে ‘অসাংবিধানিক’ উল্লেখ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন জনৈক হরিনাথ রাম।

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget