এক্সপ্লোর

দিল্লিকে ‘ভিখারি মুক্ত’ করার পরিকল্পনা মন্ত্রীর,  বাতিল করলেন কেজরীবাল

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আপত্তিতে সমাজকল্যাণ মন্ত্রী সন্দীপ কুমারের ভিখারিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা বাতিল হয়ে গেল।   সন্দীপের প্রস্তাব অনুসারে, আগামী সোমবার থেকেই দিল্লিতে ভিখারিদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কথা ছিল। তবে দিল্লিকে ‘ভিখারি মুক্ত’ করার এই পরিকল্পনার বিষয়ে মুখ্যমন্ত্রী তো দূর, নিজের দফতরের সচিবের সঙ্গেও আলোচনা করেননি সন্দীপ। তিনি নিজেই যাবতীয় পরিকল্পনা করেন। দিল্লিতে কাউকে ভিক্ষা চাইতে দেখলেই ধরে নিয়ে আদালতে যাওয়ার জন্য ১০টি দলও গঠন করেছিলেন মন্ত্রী। তাঁর ইচ্ছা ছিল, আদালতই এই ভিখারিদের বিষয়ে সিদ্ধান্ত নিক।   কিন্তু কেজরীবাল এই পরিকল্পনার কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন। তিনি ট্যুইটারে সমাজকল্যাণ দফতরের এই পদক্ষেপকে অমানবিক বলে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করার নির্দেশ দেন। এরপরেই সন্দীপ তাঁর পরিকল্পনা বাতিল করেন।   দিল্লি সরকারের এক আধিকারিক বলেছেন, ভিখারিদের বিষয়টি অত্যন্ত জটিল। আরও সংবেদনশীলতার সঙ্গে বিষয়টির মোকাবিলা করতে হবে। সমাজকল্যাণ মন্ত্রী যে পরিকল্পনা করেছিলেন তাতে গলদ ছিল। ফলে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক ছিল।   দিল্লির সমাজকর্মী হর্ষ মান্দেরও সমাজকল্যাণ মন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ২০১০ সালের কমনওয়েলথ গেমসের আগেও এই ধরনের পরিকল্পনা করা হয়েছিল। তার ফল ভাল হয়নি। দু ভাবে একটি শহরকে ‘ভিখারি মুক্ত’ করা যায়। একটি পথ হল সামাজিক নিরাপত্তাব্যবস্থা তৈরি করা এবং অপর ব্যবস্থা হল সহায়-সম্বলহীন মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে মানুষকে ভয় দেখানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget