রাহুলকে জন্মদিনের আগাম শুভেচ্ছা কুমারস্বামীর

নয়াদিল্লি: মঙ্গলবার রাহুল গাঁধীর জন্মদিন। তার আগে, সোমবার কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করে আগাম শুভেচ্ছা জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
এদিন, জনতা দল সেকুলার (জেডিএস) মহাসচিব দানিশ আলিকে সঙ্গে নিয়ে রাহুলের সঙ্গে দেখা করেন কুমারস্বামী। বৈঠকে উপস্থিত ছিলেন কর্নাটক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালও।
রাহুল গাঁধীর সঙ্গে সাক্ষাতকে নেহাতই সৌজন্যমূলক বলে উল্লেখ করেছেন কুমারস্বামী। অন্যদিকে, কর্নাটকের মুখ্যমন্ত্রীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাহুল।
প্রসঙ্গত, কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট বেঁধে করে সেখানে সরকার গঠন করেছে কংগ্রেস ও জেডিএস।
Before You Go
Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !





















