এক্সপ্লোর

কুড়ানকুলামের প্রথম পরমাণু চুল্লি উৎসর্গ, ‘বিশ্বের অন্যতম নিরাপদ’, দাবি মোদীর

কুড়ানকুলাম (তামিলনাড়ু): তামিলনাড়ুর কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের এক নম্বর চুল্লিকে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মতে, এটি বিশ্বের অন্যতম নিরাপদ পারমাণবিক চুল্লি। এই অনুষ্ঠানে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এদিন নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন মোদী। তিনি জানান, ভারতে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করতে চলেছে ভারত-রুশ যৌথ উদ্যোগে নির্মিত কুড়ানকুলাম। এই প্রসঙ্গে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কেরও ভূয়সী প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমি বরাবরই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে মর্যাদা দিয়ে এসেছি। আর সেই বন্ধুত্বের চরম নিদর্শন হল এদিনের কুড়ানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেএনপিপি) প্রথম ইউনিট। মস্কো থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন পুতিন। তিনি জানান, এটা সকলের কাছেই বড় ঘটনা। তিনি বলেন, এই পরমাণু চুল্লিতে সর্বাধুনিক রুশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি যোগ করেন, কুড়ানকুলাম স্রেফ একটি পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণ নয়। ভারতের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করে নিতে পেরে গর্বিত রাশিয়া। চেন্নাই থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তিনি জানান, এই প্রকল্পের বাস্তবায়ণে তিনি বরাবর সহমত পোষণ করে এসেছেন। তিনি বলেন, তামিলনাড়ুর মতো দ্রুত প্রগতিশীল রাজ্যের পরমাণু শক্তিরই প্রয়োজন। প্রসঙ্গত, বাস্তবায়ণের পথে বহু বাধা পেরোতে হয়েছে কুড়ানকুলামকে। চুল্লির নিরাপত্তা থেকে শুরু করে পারমাণবিক দুর্ঘটনার সম্ভাবনার আশঙ্কা করা স্থানীয়দের বিক্ষোভ-আন্দোলনে একাধিক বার থমকে গিয়েছে এর নির্মাণ-পর্ব। ফলে, চালু হতে অনেক দেরি হয়েছে। এদিন অনুষ্ঠানের শুরুতে জয়ললিতাকে তামিল ভাষায় এবং পুতিনকে রুশ ভাষায় অভিবাদন জানান মোদী।  

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget