এক্সপ্লোর

শুরুর আগেই ওয়াকআউট বিজেপির, কর্নাটকে আস্থাভোট জিতলেন কুমারস্বামী, স্পিকার পদে জয়ী কংগ্রেসের রমেশ কুমার

বেঙ্গালুরু: # আস্থাভোট শুরুর আগেই ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। ফলে ধ্বনিভোটেসহজেই জয় পেলেন এইচ ডি কুমারস্বামী। কর্নাটক বিধানসভায় আস্থাভোট চাইলেন এইচ ডি কুমারস্বামী। এক লাইনের আস্থাপ্রস্তাব পেশ করেন তিন দিনের কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের মুখ্যমন্ত্রী। বুধবারই শপথ নিয়েছেন তিনি। শক্তির বিচারে মসৃণ ভাবেই জয় পাওয়ার কথা তাঁর। সংখ্যার বিচারে পাল্লা ভারী তাঁরই। মোট ১১৭ বিধায়ক আছেন তাঁর শিবিরে। কংগ্রেসের ৭৮জন বিধায়ক, জেডি (এস)এর ৩৬ ও বিএসপি-র ১ জন বিধায়ক। একমাত্র কেপিজেপি বিধায়ক ও এক নির্দল বিধায়কও তাদের সঙ্গে আছেন বলে দাবি জোটের। প্রসঙ্গত, কুমারস্বামী দুটি কেন্দ্রে জিতেছেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দুদিন বাদে গত ১৯ মে ইয়েদুরাপ্পা প্রয়োজনীয় সংখ্যা জোগাড় না হওয়ায় আস্থাভোটের মুখেই পদত্যাগ করেন। বিজেপির ১০৪ জন বিধায়ক। কিন্তু ২২৪ সদস্যের কর্নাটক বিধানসভায় ভোট হওয়া ২২১টি আসনের মধ্যে সরকার গড়ার জন্য দরকার ১১২জন বিধায়কের সমর্থন ছিল না তাঁর। এদিন আস্থাভোটের আগেই কংগ্রেসের মনোবল চাঙ্গা করে দেয় স্পিকার পদে সর্বসম্মতিক্রমে কংগ্রেসের কে আর রমেশ কুমারের জয়। বিজেপি তাদের প্রার্থী এস সুরেশ কুমারকে লড়াই থেকে প্রত্যাহার করে নেয়। সুরেশ জানান, তিনি বিজেপি নেতৃত্বের নির্দেশে সরে দাঁড়ালেন, ট্যুইটও করেন, পার্টি বলেছিল, তাই স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছিলাম। এখন দলে আলোচনা হয়েছে, সংসদীয় রীতি মেনে সর্বসম্মতির ভিত্তিতেই স্পিকার নির্বাচিত হওয়া উচিত। আমি মনোনয়ন তুলে নিচ্ছি। বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পাও বলেন, স্পিকার পদের মর্যাদা বহাল রাখতেই আমরা সর্বসম্মত নির্বাচন চাই। স্পিকার নির্বাচিত হয়েই বিজেপি পরিষদীয় নেতা ইয়েদুরাপ্পাকে বিরোধী নেতা বলে আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget