এক্সপ্লোর

ল্যাবরেটরির ভুলে রিপোর্টে করোনা পজিটিভ, উত্তরপ্রদেশে শামির গ্রামে অনেক কাঠখড় পুড়িয়ে মুক্তি প্রৌঢ়ের

জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ নিয়ে আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন ৬৮ বছরের ওই ব্যক্তি।

আমরোহা: সাধারণ সর্দি-কাশি আর গলা ব্যথা। অথচ ল্যাবরেটরির রিপোর্টে দেখা গেল কোভিড-১৯ পজিটিভ! এরকমই বিভ্রান্তির শিকার হতে হল উত্তরপ্রদেশের আমরোহা জেলার এক প্রৌঢ়কে। ঘটনাচক্রে, যে আমরোহায় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামিরও বাড়ি। এবং আপাতত সেখানেই আছেন শামি। জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ নিয়ে আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন ৬৮ বছরের ওই ব্যক্তি। ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উমর ফারুখ বলেছেন, ‘ওই ব্যক্তির জ্বর ছিল বলে মোরাদাবাদের জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে ৬ এপ্রিল উনি ভর্তি হয়েছিলেন।’ ফারুখ জানিয়েছেন, সেখান থেকেই আলিগড়ের এক পরীক্ষাকেন্দ্রে তাঁর নমুনা পাঠানো হয়েছিল। ওই ল্যাবরেটরিতেই করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সেখান থেকেই আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খবর দেওয়া হয় যে, ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে ছটি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির পরিবারের আট সদস্যকে নিয়ে এসে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যদিও পরিবারের কারও নমুনাতেই করোনা মেলেনি। তারপরই মোরাদাবাদের প্রধান মেডিক্যাল অফিসার জানান যে, ওই ব্যক্তির নাম ভুল করে করোনা পজিটিভের তালিকায় তুলে দেওয়া হয়েছিল। কারণ, আলিগড়ের ল্যাবরেটরির রিপোর্টে ভুল হয়েছিল। বুধবার ওই প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরোহার সিএমও মেঘ সিংহ জানিয়েছেন, ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget