এক্সপ্লোর

নীতীশ সুবিধাবাদী, তোপ লালুর

রাঁচী: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সুবিধাবাদী বলে তোপ দাগলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তাঁর অভিযোগ, তাঁকে কালিমালিপ্ত করার লক্ষ্যে আরজেডি নেতা ও তাঁদের পরিবারের লোকজনের বাড়িতে সিবিআই ও ইডি-র তল্লাশি নিশ্চিত করার জন্যই বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছেন নীতীশ। বিজেপি-র বিরুদ্ধে নীতীশের আক্রমণ পুরোপুরি নাটক ছিল। জেডিইউ-বিজেপি যোগসাজশের অঙ্গ হিসেবেই সেই আচরণ করেছিলেন নীতীশ। গতকাল সন্ধ্যায় জেডিইউ-এর সঙ্গে জোট ভাঙার পরেই আজ সকালে ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নীতীশ। এরপরেই তাঁকে আক্রমণ করে লালু বলেছেন, ‘নীতীশ কুমার সুবিধাবাদী। বিহারের মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। শুধু সেই জনমতই নয়, দেশের মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ। ২০১৫ সালে ভোটের আগে যখন বুঝতে পেরেছিলেন, একার ক্ষমতায় ভোটে জিততে পারবেন না, তখন আমার সাহায্য চাইতে এসেছিলেন। কারণ তিনি জানতেন, সংখ্যালঘু ও সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষ আরজেডি-কে সমর্থন করেন।’ বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা পুত্র তেজস্বীর পাশে দাঁড়িয়ে লালু বলেছেন, ‘তেজস্বী গত ২০ মাস ধরে উপ-মুখ্যমন্ত্রী ছিল। কেউ কি ওর বিরুদ্ধে একটাও দুর্নীতির ঘটনার প্রমাণ দিতে পারবে? ও কোনও অন্যায় করেনি। আর যদি কিছু করেও থাকে, তাহলে আদালত বিচার করবে। ওকে দুর্নীতিগ্রস্ত বলার নীতীশরা কে? নীতীশ অকৃতজ্ঞ। শুধু আমার বদনাম করার জন্যই সিবিআই, ইডি, আয়কর দফতরকে দিয়ে আরজেডি নেতা ও আমার পরিবারের লোকজনের বাড়িতে তল্লাশি চালানোর জন্য বিজেপি-র সঙ্গে জোট বেঁধেছেন নীতীশ।’ বিহারের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন লালু। তাঁর দাবি, সবচেয়ে বেশি বিধায়ক থাকায় আরজেডি-কেই প্রথমে সরকার গঠনের জন্য আহ্বান জানানো উচিত ছিল। আরজেডি সরকার গঠন করতে না পারলে জেডিইউ-কে ডাকতে পারতেন রাজ্যপাল। কিন্তু তিনি বিজেপি-র নির্দেশে কাজ করেছেন। এই কাজ এত তড়িঘড়ি করা হয়েছে যে শপথ গ্রহণের সময় বিকেল পাঁচটার বদলে সকাল দশটায় এগিয়ে আনা হয়েছে। আরজেডি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget