এক্সপ্লোর

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও লালুপ্রসাদ দোষী সাব্যস্ত, রেহাই পেলেন জগন্নাথ মিশ্র

রাঁচি: কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডের চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। তবে তাঁর আগে বিহারের মুখ্যমন্ত্রী থাকা জগন্নাথ মিশ্র এই মামলায় রেহাই পেয়ে গিয়েছেন। ১৯৯৫-র ডিসেম্বর থেকে পরের বছর জানুয়ারি পর্যন্ত পশুখাদ্যের জন্য বরাদ্দ বিহারের দুমকা কোষাগারের ৩.১৩ কোটি টাকা তছরূপ হয়। সেই মামলার রায় বার হল এদিন। রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত আজ আরজেডি সুপ্রিমোকে এই মামলায় দোষী সাব্যস্ত করে। এর আগে ২০১৩-য় পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলাতেও দোষী সাব্যস্ত হন তিনি, ৫ বছর কারাদণ্ড হয়। গত বছর ২৩ ডিসেম্বর তিনি দ্বিতীয় মামলায় দোষী প্রমাণিত হন, জেল হয় সাড়ে তিন বছর। এ বছর জানুয়ারিতে চাইবাসা কোষাগার থেকে পশুখাদ্যের টাকা তছরূপের মামলায় তাঁর হয় ৫ বছরের জেল। আর এবার চতুর্থ মামলাতেও তিনি অপরাধী প্রমাণিত হলেন। তাঁর বিরুদ্ধে এই কেলেঙ্কারির আরও দুটি মামলা ঝুলছে, একটি রাঁচিতে, অন্যটি পটনায়। জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি ছিলেন লালু। সেখান থেকেই আজ সোজা হাজির হন হাসপাতালে। পশুখাদ্যের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা সরকারি অর্থ তছরূপ কাণ্ডই কুখ্যাত পশুখাদ্য কেলেঙ্কারি মামলা। নব্বইয়ের দশকে লালু যখন অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই কেলেঙ্কারি ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget