এক্সপ্লোর

ফিরবেন ঘরছাড়ারা? কাশ্মীরী পণ্ডিতদের বসতির জন্য জমি চিহ্নিত উপত্যকায়

নয়াদিল্লি: সেই নব্বইয়ের শুরুতে তাঁরা দেখেছিলেন জঙ্গি সন্ত্রাসের হিংস্র দাঁত নখ। পুরনো ভিটে ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল দিল্লি সহ দেশের নানা এলাকায়, নোংরা ঘিঞ্জি বস্তিতে। গৃহচ্যুত হওয়ার পর ২৬ বছর কেটে গেলেও কাশ্মীরী পণ্ডিতরা এখনও উপত্যকায় ফিরতে পারেননি। শ্রীনগরে বারবার সরকার বদলেছে, তাঁদের ফেরার সম্ভাবনা নিয়ে কথাও হয়েছে। ব্যস, সেটুকুই। এখনও বারো ঘর এক উঠোন সম্বল করে ভূস্বর্গের পণ্ডিত সম্প্রদায়ের দিন কাটছে। সেই পণ্ডিতদেরই আবার কাশ্মীরে ফেরত পাঠাতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এ জন্য অন্তত তিন জায়গায় জমি চিহ্নিত করেছে কাশ্মীরের পিডিপি- বিজেপি সরকার। ওই সব জমিতে গৃহনির্মাণ করে পণ্ডিতদের বসতি তৈরি হবে। এ সব জমির বেশিরভাগই ব্যক্তিগত মালিকানাধীন। জমি কিনে সে সব জায়গাতেই পণ্ডিতদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর মধ্যে একটি জমি উত্তর কাশ্মীরের বারামুলা জেলার কানিসপোরা জোহেমা এলাকায়, জাতীয় সড়ক ও রেল স্টেশনের কাছে। অন্য দুটি জায়গা দেখা হচ্ছে মধ্য ও দক্ষিণ কাশ্মীরে। এমন জায়গায় জমি খোঁজা হচ্ছে, যাতে পণ্ডিতদের নিরাপত্তা আর কোনওভাবেই না বিঘ্নিত হয়। পাশাপাশি যে সব জায়গা থেকে তাঁদের উৎখাত করা হয়েছিল, সে সব জায়গার কাছাকাছিই তাঁদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা চলছে। আরও পড়ুন হিন্দু পন্ডিতদের জন্য পৃথক হোমল্যান্ডই চাই কাশ্মীরে, দাবি কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর সরকারকে নির্দেশ দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব জমি চিহ্নিতকরণের কাজ শেষ করতে হবে, যাতে পণ্ডিতদের জন্য গৃহনির্মাণ দ্রুত শুরু করা যায়। গত বছর ১৮ নভেম্বর কাশ্মীরী পণ্ডিতদের ২,০০০ কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই প্যাকেজে তাঁদের জন্য ৩,০০০ রাজ্য সরকারি চাকরি বরাদ্দ হয়। পাশাপাশি উপত্যকায় ৬,০০০ গৃহনির্মাণ করে তাঁদের দেওয়া হচ্ছে ফিরে যাওয়ার সুযোগ। দ্রুত এই প্যাকেজ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget