এক্সপ্লোর

ধর্মঘটে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, না এলে কাটা যাবে বেতন, জানাল রাজ্য সরকার

কলকাতা: ধর্মঘটের দিন রাজ্য সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক। না এলে কাটা যাবে একদিনের বেতন। চাকরিজীবন থেকে বাদ যাবে একদিন। মুখ্যসচিবের আশ্বাস, সোমবার স্বাভাবিক থাকবে জনজীবন। নোট বাতিলকাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে, বামেদের সঙ্গে এক মঞ্চে এলেও, ধর্মঘট-প্রশ্নে বিরোধী অবস্থানই নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে, আর-পাঁচটা কর্মনাশা ধর্মঘটকে যেভাবে কঠোরভাবে মোকাবিলা করার কথা বলা হত, ব্যতিক্রম হল না এবারও! রাজ্য প্রশাসন বুঝিয়ে দিল, ধর্মঘটের নাম কোনও রকম নৈরাজ্য বরদাস্ত করা হবে না। প্রশাসনের তরফে শনিবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সোম ও মঙ্গলবার দফতরে সমস্ত সরকারি কর্মীর হাজিরা বাধ্যতামূলক। এই দু’দিন কেউ কাজে না এলে, বেতন কাটা যাবে, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির কর্মজীবন থেকে একদিন ছেদ পড়বে। গণ-পরিবহণ ব্যবস্থাকেও স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে সরকার। প্রসঙ্গত, সোমবার, রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে ১৮টি বামপন্থী দল। বামেদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, তিরিশে ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ ও হাজার টাকার নোট ব্যবহারের অনুমতি দিতে হবে। ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে ব্যাঙ্ক, এটিএম এবং ডাকঘরকে। নোট বাতিলের প্রতিবাদে সরব হলেও, বামেদের ধর্মঘটের বিরোধিতা করছে তৃণমূল। যদিও নোটকাণ্ডে আন্দোলন করা নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বাম নেতৃত্ব। কংগ্রেস জানিয়েছে, বামেদের ধর্মঘটে তারা যোগ দিচ্ছে না। নিজস্ব কর্মসূচির ওপর জোর দিয়েছে কংগ্রেস। বিজেপি প্রত্যাশিতভাবেই বামেদের ডাকা ধর্মঘটের বিরোধিতাই করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget