এক্সপ্লোর

ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার সঙ্গে বামিয়ানের তুলনা টেনে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বেলোনিয়া শহরে ভাঙা হল ভ্লাদিমির লেনিনের মূর্তি। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ট্যুইটার ব্যবহারকারীদের একাংশ। এই ট্যুইরেটিদের অনেকেরই কোনও বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্য নেই। ফাইবার গ্লাসে নির্মিত এই মূর্তিটি বেলোনিয়ার কলেজ স্কোয়ারে কয়েক মাস আগে উদ্বোধন করেছিলেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত। ওই মূর্তি ভেঙে ফেলার পর শোনা গেল ভারত মাতা কি জয় স্লোগান। এই ঘটনার সঙ্গে আফগানিস্তানের বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংসে তুলনা টানা হয়েছে। ২০০১-এ বামিয়ানের মূর্তি ভেঙে ফেলেছিল তালিবান জঙ্গীরা। প্রাচীন যুগে পাহাড়ের চুনাপাথর কেটে নির্মিত বিশ্বের অন্যতম বিশালাকার বুদ্ধিমূর্তি তালিবান ডিনামাইট ফাটিয়ে ভেঙে ফেলেছিল। এই পৈশাচিক ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল সমগ্র বিশ্ব। বিশ্বখ্যাত বামিয়ান বুদ্ধ চোদ্দ বছর পর পুনর্নিমিত হয়।   এক ট্যুইটারেটি বলেছেন, 'পছন্দ না হলে লেনিনের মূর্তি সরাতে চাই অন্যত্র সরাতেই পারেন। কিন্তু এজন্য সভ্য নিয়ম অনুসরণ করে সরানো যেতে পারত। মাথা দিয়ে ফুটবল খেলার কী প্রয়োজন ছিল? তাহলে আমাদের সঙ্গে যারা বামিয়ানের বুদ্ধ মূর্তি গুঁড়িয়ে দিয়েছিল, সেই অশিক্ষিত তালিবানের পার্থক্যটা কী?' একজন প্রশ্ন করেছেন, 'লেনিনের মূর্তি ভেঙে দিলে কি ত্রিপুরার যুবকদের চাকরি দেওয়া যাবে'। আশুতোষ লিখেছেন, 'এটা কি ভারতের বামিয়ান মুহূর্ত? তালিবান যেমন আফগানিস্তানে করেছিল, সেই ধারাই গড়ছে বিজেপি। আগামীকাল কেন্দ্রে ও রাজ্যে যদি কংগ্রেস বা বাম সরকার গড়ে তাহলে কি আরএসএস ও বিজেপির সমস্ত প্রতীক ধ্বংস করে দেওযা হবে? এটা বিপজ্জনক, পশ্চাদপদ, হীনমন্যতার ফল'। অনিরুদ্ধ শর্মা নামে একজন লিখেছেন, তিনি বাম বা আরএসএস-বিজেপির মতাদর্শে বিশ্বাসী নন। কিন্তু মূর্তি ধ্বংস আফগানিস্তানের বামিয়ানের স্মৃতিই ফিরিয়ে আনল। উজমা নামে এক ট্যুইটারেটির পোস্ট- "ভারত মাতা কি জয় স্লোগান গিয়ে লেনিনের মূর্তি ভেঙে ফেলল বিজেপির উগ্র সমর্থকরা। বামিয়ানে বুদ্ধ মূর্তি এভাবেই ভেঙে ফেলেছিল তালিবান। অন্য কোনও মতাদর্শের জায়গা নেই। জঙ্গলের রাজত্বে স্বাগত"।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget