এক্সপ্লোর

লস্কর মডিউলের হদিশ, ধৃত উত্তরপ্রদেশের যুবক, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে বহিরাগতরাও?

শ্রীনগর: জম্মু কাশ্মীরে লস্কর-ই-তৈবার সন্ত্রাস নেটওয়ার্কে সামিল রাজ্যের বাইরের লোক! দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসমূলক অপরাধ সহ নানা ধরনের চাঞ্চল্যকর দুষ্কর্মে জড়িত লস্করের একটি মডিউলের হদিশ পেল রাজ্য পুলিশ, যার দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের একজন স্থানীয় ছেলে নয়, উত্তরপ্রদেশের। দক্ষিণ কাশ্মীরে ছয় পুলিশকর্মী হত্যায় জড়িত ছিল মডিউলটি। জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি মুনীর খান জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা সন্দীপ কুমার শর্মা ওরফে আদিল ও দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা মুনিব শাহ, মডিউলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপকে প্রায়ই কাজে লাগাত লস্কর। পুলিশকর্তাটির বক্তব্য, অপরাধ ও সন্ত্রাসবাদের ভেদরেখা যে ক্রমশ মুছে যাচ্ছে, সন্দীপের গ্রেফতারির পর সেটাই সামনে এল। কাশ্মীরে বিভিন্ন ব্যাঙ্ক, এটিএমে লুঠের ঘটনার তদন্তেও রাজ্যে সন্ত্রাসবাদের ব্যাপারে নতুন কিছু বিষয় প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, লস্কর কীভাবে সন্ত্রাসে ক্রিমিনালদের ব্যবহার করছে, কীভাবে ওরা ব্যাঙ্ক, এটিএমের টাকা ছিনতাই করে জঙ্গি গোষ্ঠীগুলির, নিজেদের তহবিলেও ঢালছে, সেটা তদন্তে বেরিয়ে এসেছে। আইজিপি বলেন, ১ জুলাই লস্কর কমান্ডার বসির কুখ্যাত লস্করি এনকাউন্টারে খতম হয়, তখনই ধরা পড়ে সন্দীপ। লস্করির আশ্রয় নেওয়া বাড়িতে এমন একজনকে পেয়ে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। আরও গভীরে তদন্ত হয়। জানা যায়, সন্দীপ ২০১২ সালে উপত্যকায় এসেছিল, গরমের সময় ওয়েল্ডার হিসাবে কাজ করত। আবার শীতের সময় উপত্যকা ছেড়ে চলে যেত, বিশেষত পাতিয়ালায়। পঞ্জাবে কাজ করার সময় তার সঙ্গে আলাপ হয় সেখানে কর্মসূত্রে যাওয়া কুলগামের বাসিন্দা জনৈক শাহিদ আহমেদের সঙ্গে। চলতি বছরের জানুয়ারি সন্দীপ উপত্যকায় ফেরে, দক্ষিণ কাশ্মীরে ব্যাঙ্ক, এটিএম লুঠ ও ডাকাতির ছক কষে। সন্দীপ, মুনিব শাহ, শাহিদ আহমেদ ও মুজফফর আহমেদ, এই ৪ জন কুলগামে একটি ভাড়াবাড়িতে থাকত অপরাধমূলক কাজকারবার করবে বলে। সেখানেও ওদের সঙ্গে দেখা হয় শকুর আহমেদ নামে কট্টর লস্কর জঙ্গির সঙ্গে। সেই শুরু। সন্দীপকে এটিএম লুঠ-ছিনতাইয়ে ব্যবহার করে জঙ্গিরা। লুঠের অর্থ ভাগ-বাঁটোয়ারা হয়ে যেত। সন্দীপ অপরাধ ও সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত ছিলই, লস্কর জঙ্গিদের বিভিন্ন অপরাধে সামিল হয়ে সে-ও পাকা সন্ত্রাসবাদীতে পরিণত হয়। ১৬ জুন আছাবলে এসএইচও ফিরোজ দার ও আরও ৫ জনকে খুন করে মুখগুলি বিকৃত করে দেওয়া, গত ৩ জুন লোয়ার মুন্ডায় সেনা কনভয়ে হামলা করে জওয়ান হত্যা, অনন্তনাগে অবসরপ্রাপ্ত বিচারপতির রক্ষীর অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনায়ও ছিল সে। সন্দীপের মতোই আরও বহিরাগতদের কাশ্মীরে সন্ত্রাসবাদে জড়িত থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, এই অবস্থায় আমাদের উপত্যকায় বিভিন্ন পেশায় কর্মরত বাইরের শ্রমিকদের ব্যাপারেও খোঁজখবর করতে হবে। এই 'নতুন ছবিটি' তাঁদের কাছে চ্যালেঞ্জ, মানছেন আইজিপি।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget