এক্সপ্লোর

রাজ্যপালের কাছে সময় চাইলেন, বিধায়কদের সঙ্গে দেখা করছেন শশীকলা, মন্ত্রী, ২ এমপি যোগ দিলেন পনিরসেলভম শিবিরে

চেন্নাই: গতকাল রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের কাছে সরকার গড়ার দাবি জানিয়েছেন। আর আজ সোজা তাঁকে সমর্থনকারী দলীয় বিধায়কদের তাঁর সামনে প্যারেড করিয়ে শক্তির প্রমাণ দিতে রাজ্যপালের কাছে সময় চাইলেন শশীকলা। রাজ্যপালকে লিখিত আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি কুভানুরে দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে পোয়েজ গার্ডেনের বাসভবন থেকে রওনা হয়েছেন শশীকলা। কুভানুরেই রাখা হয়েছে এআইএডিএমকে বিধায়কদের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তিনি তাঁদের সঙ্গে আলোচনা করবেন বলে দলীয় সূত্রের খবর। কেননা একজন দলীয় মন্ত্রী, বেশ কয়েকজন বিধায়ক শশীকলার প্রতিদ্বন্দ্বী ও পনিরসেলভমের সঙ্গে যোগ দিয়েছেন। যেমন স্কুল শিক্ষামন্ত্রী কে পান্ডিয়ারাজন। তিনিই প্রথম কোনও মন্ত্রী যিনি শশীকলার প্রতিদ্বন্দ্বী শিবিরে ভিড়লেন। আজ অনুগামী, সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পনিরসিলভমের গ্রিনওয়েজ রোডের বাসভবনে যান। প্রাক্তন মন্ত্রী কে পি মুনস্বামী ও রাজ্যসভার সাংসদ ভি মৈত্রেয়নের উপস্থিতিতে পনিরসেলভমের প্রতি আনুগত্য ঘোষণা করে বলেন, আমার বিশ্বাস, ইনিই সেই লোক যিনি জনগণের মন জয় করেছেন। তাঁর শক্ত কাঁধে ভর করেই এগিয়ে যাবে আম্মার ঐতিহ্য। সেজন্যই আমি এখানে এসেছি। paneer-sasikala নামাক্কাল ও কৃষ্ণগিরির দুই দলীয় এমপি পি আর সুন্দরম ও কে অশোক কুমারও আজ পনিরসেলভমের প্রতি সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে এআইএডিএমকে সাধারণ সম্পাদক ভি শশীকলার সঙ্গে চলতি লড়াইয়ে ক্রমশ পাল্লা ভারী হচ্ছে পনিরসেলভম শিবিরের। ইতিমধ্যেই শশীকলার সঙ্গে সংঘাতে নয়া মাত্রা যোগ করে প্রয়াত জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনকে তাঁর নামাঙ্কিত সৌধ, স্মারকে পরিণত করার নির্দেশ দিয়েছেন পনিরসেলভম। সেই নির্দেশ বাস্তবায়িত হওয়ার পর শশীকলাকে ওই বাড়ি ছাড়তে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget