এক্সপ্লোর

শিল্পপতিদের ঋণ মকুব করলেও, কৃষির ক্ষেত্রে কেন নয়, কেন্দ্রকে তোপ রাহুলের

সিন্ধানুর (কর্নাটক): কৃষি-ঋণ নিয়ে ফের কেন্দ্রকে বিঁধলেন রাহুল গাঁধী। তাঁর অভিযোগ, গত এক বছরে মোদী সরকার গুটিকয়েক শিল্পপতির ১.৩ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করলেও, কৃষকদের নেওয়া কয়েক হাজার কোটি টাকার ঋণে ছাড় দিতে রাজি নয়।

কৃষক সংগঠনের সঙ্গে প্রায় ৩০-মিনিটের বৈঠকে রাহুল প্রশ্ন করেন, যখন সরকার শিল্পপতিদের এত ঋণ মকুব করছে, তখন কৃষক-ঋণের ক্ষেত্রে তা কার্যকর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আটকাচ্ছে কোথায়?  তাঁর দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দফতরে গিয়ে এই বিষয়ে কথা বলেছিলেন। কিন্তু, মোদী কোনও উত্তর দেননি।

রাহুল যোগ করেন, এরপর তিনি কর্নাটক ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী—সিদ্দারামাইয়া ও অমরিন্দর সিংহকে এই মর্মে অনুরোধ করেন। রাহুলের দাবি, সময় অপচয় না করে এই দুই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কৃষক ঋণ মকুব করে দেন। রাহুল বলেন, এটাই কৃষকদের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা।

কংগ্রেস সভাপতির প্রতিশ্রুতি, কেন্দ্রে ক্ষমতায় এলে, কংগ্রেস কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান করবে। তিনি জানান, কৃষককূলকে দেশের মেরুদণ্ড হিসেবে মনে করে কংগ্রেস। তাই এটা সরকারের কর্তব্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিপদে পড়া কৃষকদের পাশে থাকা। তিনি মনে করিয়ে দেন, মনমোহন সিংহের নেতৃত্বাধীন পূর্বতন ইউপিএ সরকার ৭০ হাজার কোটি টাকার কৃষক ঋণ মকুব করেছিল।

রাহুলের মতে, কৃষকরা বিচার চাইছে। তাঁরা শুধু ঋণ মকুব চান, অন্য কিছু নয়। সরকারের সাহায্য ছাড়া কৃষকরা বেঁচে বা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। রাহুলের দাবি, কেন্দ্রের ভুল নীতি ও সিদ্ধান্তের ফলে কৃষকরা আজ পীড়িত। কংগ্রেস সভাপতি বলেন, দেশের গরিব ও কৃষকদের মোদী দুটি বড় ধাক্কা দিয়েছে—নোট বাতিল ও জিএসটি। কারণ, দুটিই শিল্পপতিদের সাহায্য করার জন্য রূপায়িত। উনি গরিব ও কৃষকদের টাকা নিজের বন্ধুদের দিতে চান।

যদিও, বৈঠকে উপস্থিত এক মহিলার প্রশ্নে কিছুটা তাল কাটে রাহুলের। ওই মহিলা জানান, গ্রামের মানুষ মদে আসক্ত হয়ে পড়ছে। ঠিকমতো কাজও মিলছে না। তিনি বলেন, আমরা কোনও ঋণ-মকুব চাই না। জীবিকা অর্জন ঠিক করতে পারব। শুধু চাই মদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা।

এর উত্তরে বৈঠকে উপস্থিত মু্খ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ভাবনা ভাল হলেও বাস্তবসম্মত নয়। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলি নিষেধাজ্ঞা জারি করেও পরে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। তাঁর দাবি, নিষেধাজ্ঞার ফলে উল্টে চোরাচালান বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রীর মতে, নিষেধাজ্ঞা করতে হলে কেন্দ্রকে করতে হবে।

তবে, রাহুল কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। বলেন, আমি পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে। তবে এর জন্য আলোচনার প্রয়োজন। তাঁর দাবি, নিষেধাজ্ঞার জারি করেও, মদের চোরাচালান রুখতে ব্যর্থ বিহার প্রশাসন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget