এক্সপ্লোর

লোকসভায় পাশ ৪ জিএসটি পরিপূরক বিল, স্বাগত মোদীর

নয়াদিল্লি: আরও প্রশস্ত হল জিএসটি বা পণ্য পরিষেবা করের পথ। বুধবার, এই বিলের চারটি সাপ্লিমেন্টারি লেজিসলেশন বা পরিপূরক বিলকে পাশ করল লোকসভা। যাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন যে চারটি পরিপূরক বিল পাশ করা হয়েছে সেগুলি হল—দ্য সেন্ট্রাল জিএসটি বিল ২০১৭, দ্য ইন্টিগ্রেটেড জিএসটি বিল ২০১৭, দ্য জিএসটি (কমপেনশেসন টু স্টেটস) বিল ২০১৭ এবং দ্য ইউনিয়ন টেরিটরি জিএসটি বিল ২০১৭।

বিরোধীরা সুর চড়ালেও সংখ্যাগরিষ্ঠতার বিচারে অনায়াসেই এই চারটি বিলকে পাশ করিয়ে ফেলে মোদী সরকার। এই চার বিলে একাধিক সংশোধনীর দাবি তোলে বিরোধীরা। কিন্তু, কেন্দ্র তা নাকচ করে দেয়।

তার আগে এদিন জিএসটি নিয়ে দীর্ঘ ৭-ঘণ্টা ধরে বিতর্ক হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন, দেশে একটি অভিন্ন পরোক্ষ কর পরিবেশ গড়ে তুলবে জিএসটি। এর ফলে, বিভিন্ন পণ্যের দাম ‘সামান্য কমবে’।

জেটলি বলেন, আজ এখানে করের ওপর কর দিতে হয়। সেটা সরে গেলেই পণ্যের মূল্য কমবে। তিনি যোগ করেন, পণ্য গরিব ব্যবহার করছে না ধনী —তার ওপর জিএসটি-র মূল্য নির্ভর করবে।

জেটলি আরও জানান, জিএসটি চালু হলে একটা পণ্যের ওপর সারা দেশে একটি নির্দিষ্ট দাম ধার্য হবে। আগামী এক বছরের মধ্যে রিয়েল এস্টেটকেও এই জিএসটি-র আওতায় আনা হবে।

বলা হচ্ছে, স্বাধীনতা-উত্তর ভারতে দেশের সবচেয়ে বড় কর-সংস্কার হতে চলেছে জিএসটি। জিএসটি-তে বিভিন্ন পণ্যকে চারটি কর-স্তরে ভাগ করা হয়েছে। সেগুলি হল- ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। সবচেয়ে ওপরের স্তরে রাখা হয়েছে বিলাসজাত পণ্য।

লোকসভার এই চারটি বিলকে পাশ করাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে তিনি লেখেন, জিএসটি বিল পাশ হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা। নতুন বছর, নতুন আইন, নতুন ভারত।

[embed]https://twitter.com/narendramodi/status/847111498631663617[/embed]

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget