এক্সপ্লোর

সংসদের ভিডিও: আপ সাংসদের বিরুদ্ধে তদন্তে ৯ সদস্যের কমিটি ঘোষণা অধ্যক্ষর

নয়াদিল্লি:  ক্ষমা চেয়েই পার পাচ্ছেন না আম আদমি পার্টি (আপ) সাংসদ ভগবন্ত মান। তাঁর বিরুদ্ধে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। বিজেপি সাংসদ কিরীট সোমাইয়ার নেতৃত্বাধীন ওই প্যানেলকে ৩ আগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে লোকসভা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপ সাংসদকে অধিবেশনে যোগ না দেওয়ার নির্দেশও দিয়েছেন অধ্যক্ষ। উল্লেখ্য, সংসদ ভবন চত্বরের ভিডিওগ্রাফি এবং তারপর সেই ফুটেজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে পোস্ট করেন আপ সাংসদ। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধে। এই ঘটনা সংসদের নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন করেছে বলে সরব হন বিজেপি, অকালি দল সহ বিভিন্ন দলের সাংসদরা। তাঁরা মানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানের ভিডিওগ্রাফি ইস্যুতে গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় সভার অধিবেশন। লোকসভার অধিবেশন সোমবার পর্যন্ত মুলতুবী করে দিতে হয়। এদিন সভার শুরুতেই অধ্যক্ষ মানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ওই সাংসদের অডিও-ভিস্যুয়াল রেকর্ডিং সংসদের নিরাপত্তাকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য নয় সদস্যর কমিটি ওই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ও সংশ্লিষ্ট অন্যান্য দিক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ করবে। একইসঙ্গে মানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, কমিটি তারও সুপারিশ করবে। কমিটির কাছে নিজের বক্তব্য আগামীকাল জানাতে পারবেন মান। কমিটির রিপোর্ট পেশের পর তা বিবেচনা করবে লোকসভা। সোমাইয়া ছাড়াও কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ মীণাক্ষী লেখি, সত্যপাল সিংহ, অনন্দরাও আদসুল (শিবসেনা), বি মাহতাব (বিজেডি), রত্না দে (তৃণমূল), থোটা নরসিমহম (টিডিপি), কেসি বেনুগোপাল (কংগ্রেস) এবং পি বেনুগোপাল (এআইএডিএমকে)। উল্লেখ্য, কীভাবে নিরাপত্তার বেড়া পেরিয়ে সংসদে ঢুকলেন, কোন ঘরে জিরো আওয়ারের জন্য প্রশ্ন বাছাই করা হয়— এই সব রেকর্ড করে গত বৃহস্পতিবার ফেসবুকে ১২ মিনিটের ওই  ভিডিও  পোস্ট করেন মান। এ জন্য বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছিলেন মান।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget