এক্সপ্লোর

সব বিদ্রোহী বিধায়কই কংগ্রেসেই ফিরবেন, বেঙ্গালুরু থেকে ফিরে দাবি কং নেতার, হাত গুটিয়ে বসে নেই, মন্তব্য দিগ্বিজয়ের

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোষ্ঠীর ২২ বিধায়ক বেঙ্গালুরুর একটি হোটেলে রয়েছেন। এই কংগ্রেস বিধায়কদের নিজেদের শিবিরে ফেরাতে কংগ্রেসের শীর্ষ নেতা সজ্জন সিংহ ভার্মা বেঙ্গালুরুতে গিয়েছিলেন। এদিন সকালে ভোপালে ফিরে তাঁর দাবি, একজন বিধায়কও সিদ্ধিয়ার সঙ্গে নেই।

  ভোপাল: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোষ্ঠীর ২২ বিধায়ক বেঙ্গালুরুর একটি হোটেলে রয়েছেন। এই কংগ্রেস বিধায়কদের নিজেদের শিবিরে ফেরাতে কংগ্রেসের শীর্ষ নেতা সজ্জন সিংহ ভার্মা বেঙ্গালুরুতে গিয়েছিলেন। এদিন সকালে ভোপালে ফিরে তাঁর দাবি, একজন বিধায়কও সিদ্ধিয়ার সঙ্গে নেই। তাঁর দাবি, কোনও বিধায়কই সিন্ধিয়ার সঙ্গে যাবেন না। সবাই সিন্ধিয়ার কার্যকলাপে ক্ষুব্ধ। তাঁরা বলছেন, তাঁদের ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে। বেশিরভাগই বলেছেন, বিজেপিতে যেতে তাঁরা নারাজ। সজ্জন বলেছেন, আমি সকালেই বেঙ্গালুরু থেকে ফিরেছি। এখন সমস্ত বিধায়কদের জয়পুরে নিয়ে যাচ্ছি। এরপর আমার বেঙ্গালুরু যাব। ওখানে পরিস্থিতির দেখভাল করছেন ডিকে শিবকুমার। সিন্ধিয়া যে ১৯ বিধায়কের কথা বলছেন, তাঁদের অনেকেরই স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেছি। সবাই সাফ জানিয়েছেন, ধোঁকা নিয়ে সিন্ধিয়া তাঁদের নিয়ে এসেছেন। এদিকে, কংগ্রেসের প্রবীন নেতা দিগ্বিজয় সিংহ দাবি করেছেন, কমলনাথ সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে। তাঁর আরও দাবি, ২২ জন বিদ্রোহী বিধায়কের মধ্যে ১৩ জন আশ্বাস দিয়েছেন যে, তাঁরা কংগ্রেস ছাড়ছেন না। দিগ্বিজয় বলেছেন, আমরাও হাত গুটিয়ে বসে নেই। ঘুমিয়ে নেই। তিনি বলেছেন, সিন্ধিয়াকে উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই পদে তাঁর কোনও অনুগতকে বসাতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী কমলনাথ কোনও 'চেলা'-কে মানতে রাজি হননি। দিগ্বিজয়ের কটাক্ষ, সিন্ধিয়া রাজ্যসভা আসনে মনোনয়ন পেতে পারতেন। কিন্তু কেন্দ্রে মন্ত্রীপদ তো তাঁকে 'মোদি-শাহ' দিতে পারেন। বেঙ্গালুরুতে কংগ্রেস নেতা শিবকুমার বলেছেন, কংগ্রেসকে কেউ ধ্বংস করতে পারবে না। নেতা আসে, যায়। এতে কোনও ফারাক হয় না। এখানে যে বিধায়করা রয়েছেন, তাঁরা তাঁদের সদস্যপদ হারাতে চান না। আমি নিশ্চিত, সবকিছু বুঝতে পেরে তাঁরা ফিরে গিয়ে সরকার বাঁচাবেন। অন্যদিকে, বেঙ্গালুরুতে যে রিসর্টে ২২ বিধায়ককে রাখা হয়েছে, তার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget