এক্সপ্লোর

দিল্লির স্কুলে ধর্ষণ পাঁচ বছরের শিশুকন্যাকে, গ্রেফতার পিওন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ঘোষণা

নয়াদিল্লি: রাজধানী দিল্লির গাঁধী নগর এলাকার একটি বেসরকারি স্কুলেই ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত স্কুলেরই পিওন। বিকাশ নামে ৪০ বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট করে বলেছেন, এই ঘটনা লজ্জাজনক। স্কুলের ছাত্র-ছাত্রীদের সুরক্ষার বিষয়ে নতুন বিধি প্রণয়ন করা হবে। দিল্লির রাজস্বমন্ত্রী কৈলাশ গহলট ট্যুইট করে বলেছেন, এসডিএম বিবেক বিহারের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া যৌন নির্যাতনে বাধা দেওয়ায় তাকে বাস কন্ডাক্টর নৃশংসভাবে খুন করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্তম্ভিত সারা দেশ। এরইমধ্যে দিল্লির স্কুলের ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। পুলিশ জানিয়েছে, দিল্লির ওই বেসরকারি স্কুলে পিয়ন পদে গত তিন বছর ধরে ছিল বিকাশ। এর আগে সে ওই স্কুলেরই নিরাপত্তা রক্ষীর কাজ করত। শনিবার দুপুর পৌনে ১২ টা নাগাদ বিকাশ একটি ফাঁকা ক্লাসরুমে মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। শিক্ষকদের লাঞ্চ বক্স পৌঁছে দিয়ে ফিরে আসার পথে বিকাশ ওই কাজ করে বলে পুলিশ জানিয়েছে। বাড়িতে ফিরে এসে মেয়েটি তার গোপনাঙ্গে যন্ত্রনা ও রক্তপাতের কথা মাকে জানায়।  তিনি মেয়েকে একটি হাসপাতালে নিয়ে যান। মেডিক্যাল পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় আতঙ্কিত দুধের শিশুটি। তাকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কাউন্সেলিংয়ের সময় সে জানায়, টুপি করা একজন তাকে নিগ্রহ করেছে। সে ওই ব্যক্তির চেহারাও বর্ণনা দেয়। তার বর্ণনার ভিত্তিতে বিকাশকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget