এক্সপ্লোর

বন্যা-কবলিত মহারাষ্ট্রে মৃত ৩০, গৃহহীন প্রায় ৪ লক্ষ মানুষ

মহারাষ্ট্রের পাশাপাশি, বন্যা-পরিস্থিতি রয়েছে তামিলনাড়ুতেও।

মুম্বই: গত এক সপ্তাহের বৃষ্টিপাতে মহারাষ্ট্রের বহু জায়গা প্লাবিত। বিশেষ করে রাজ্যের পশ্চিম প্রান্তের একাধিক এলাকায় বন্যা-পরিস্থিতি। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই তালিকায় বৃহস্পতিবার সাংলি জেলায় ব্রহ্মনাল গ্রামে নৌকাডুবিতে মৃত ১৭ জন রয়েছেন। উদ্ধারকার্য চলাকালীন ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চার লক্ষাধিক মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে কোলাপুর, সাংলি, সাতারা, ঠাণে, পুণে, নাসিক, পালঘর, রত্নগিরি, রায়গড় ও সিন্ধুদূর্গ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোলাপুর ও সাংলি। মোট ৪,২৪ লক্ষ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। শুধুমাত্র কোলাপুরেই প্রায় আড়াই লক্ষ মানুষকে স্থানান্তরিত করতে হয়েছে। এই জেলার ৭৬১ গ্রাম বন্যা-কবলিত। সেখানে হেলিকপ্টারে করে খাবারের প্যাকেট ফেলা হচ্ছে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। পরিস্থিতির মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকার্যে এই ১০ জেলায় একযোগে কাজ করে চলেছে এনডিআরএফ-এর ২৯টি, রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের ৩টি, ও উপকূলরক্ষী বাহিনী (১৬), নৌসেনা (৪১), স্থলসেনা (২১) টিম। ৩৬৯টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। ঠাণে থেকে ১০০ চিকিৎসকের একটি টিম সাংলি ও কোলাপুরে পৌঁছেছে। মহারাষ্ট্রের পাশাপাশি, বন্যা-পরিস্থিতি রয়েছে তামিলনাড়ুতেও। পার্বত্য নিলগিরি অঞ্চলের আভালাঞ্চিতে আটকে পড়া মানুষকে বায়ুসেনার কপ্টারে করে অন্যত্র সরানো হয়। পাইকারা বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৯টি শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget